স্ট্রিম ডেস্ক

‘আমার পুলিশ আমার দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ প্রতিপাদ্যে এ বছর পালিত হচ্ছে পুলিশ সপ্তাহ ২০২৫। ২৯ এপ্রিল, মঙ্গলবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এ কর্মসূচির উদ্বোধন করেন। পরে তিনি পুলিশ অডিটোরিয়ামে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। খবর বাসসের।
পুলিশ জনগণের বন্ধু উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, ‘স্বৈরাচারী শাসনের অবৈধ আদেশ পালন করতে গিয়ে পুলিশ বাহিনীর সদস্যরা জনরোষের শিকার হয়েছেন।’ তবে এই ভাবমূর্তি পাল্টাতে হবে বলেও তিনি জানান।
ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন আয়োজনের কথা পুনর্ব্যক্ত করে প্রধান উপদেষ্টা বলেন, ‘নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে পুলিশ সদস্যদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।’
বলা দরকার, এ বছর তিন দিন ধরে পুলিশ সপ্তাহ পালিত হবে। কিন্তু গতবছর এ অনুষ্ঠান পালিত হয়েছিল ছয়দিনব্যাপী।
আগামী শুক্রবার পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) আয়োজনের মধ্য দিয়ে শেষ হবে এবারের আনুষ্ঠানিকতা।
অনুষ্ঠানের আগেরদিন সংবাদ সম্মেলনে আইজিপি বাহারুল আলম বলেছেন, ‘আমরা এবার পুলিশ সপ্তাহ অনাড়ম্বরভাবে করছি। এখানে উৎসব-আনন্দ এগুলো একদমই থাকছে না। পুলিশ সপ্তাহ আনুষ্ঠানিক না করে আমরা ফাংশনাল, কার্যকর করতে চাচ্ছি।’
প্রতিপাদ্যের বিষয়ে তিনি বলেন, ‘এই ভাবনাটা আমরা সঞ্চারিত করতে চাই সমগ্র দেশবাসীর মনে। তারা যেন বলতে পারেন বৈষম্যহীন বাংলাদেশের এই পুলিশ আমাদের।’

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১৯ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে