স্ট্রিম সংবাদদাতা

নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন।
আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নাধীন রয়না তরমুজ পেট্রোল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বড়াইগ্রাম হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, ‘ওভারটেক করতে গিয়ে লেন অতিক্রম করায় এই সংঘর্ষ ঘটে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও মাইক্রোবাস জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত সব ব্যবস্থা চলমান রয়েছে।’
নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা জানান, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নন্দিরামধু গ্রামে অসুস্থ আত্নীয়কে দেখার জন্য সকাল সাড়ে ছয়টার দিকে তাঁরা মাইক্রোবাসযোগে রওনা দেন। রাস্তায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বিকট শব্দে ঘটে যাওয়া দুর্ঘটনায় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। আশপাশের লোকজন ছুটে এসে দুইজনের লাশ উদ্ধার করলেও বাকিদের বের করা যায়নি। পরে বনপাড়া ও গুরুদাসপুর ফায়ার সার্ভিস এবং হাইওয়ে পুলিশ এসে গাড়ি কেটে আরও তিনটি লাশ উদ্ধার করে। জীবিত উদ্ধার হওয়া তিনজনের মধ্যে একজন বড়াইগ্রাম হাসপাতালে, বাকি দুজন রাজশাহী মেডিকেল কলেজে নেওয়ার পর মারা যান।
দুর্ঘটনা ও উদ্ধার তৎপরতার কারণে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। প্রায় এক ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২২ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে