স্ট্রিম ডেস্ক

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বজ্রপাতে আয়েশা আক্তার (৬৫) নামে এক নারী মারা গেছেন। ৩১ মে শনিবার দুপুর তিনটার দিকে এ ঘটনা ঘটে। আয়েশা আক্তার ধর্মপাশা সদর ইউনিয়নের মুগুয়ারচর গ্রামের বাসিন্দা ও মৃত কুদ্দুস আলীর স্ত্রী। স্থানীয়রা জানান, নিজ বাড়ির উঠানে বজ্রপাতের শিকার হন তিনি। ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে শনিবার সকাল থেকেই সুনামগঞ্জে মুষলধারে বৃষ্টি হচ্ছে। দুপুর থেকে বৃষ্টির সঙ্গে যুক্ত হয় বজ্রপাত। টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে সুনামগঞ্জের সুরমা, কুশিয়ারা, রক্তি ও যাদুকাটা নদীতে পানি বাড়ছে। এতে নদী তীরবর্তী নিচু এলাকাগুলোতে পানি ঢুকতে শুরু করেছে। পানি বাড়ায় এলাকার মানুষ বন্যার আশঙ্কা করছেন।
পানি উন্নয়ন বোর্ড জানায়, ৩০ মে শুক্রবার রাত ১২টা থেকে শনিবার বেলা ১২টা পর্যন্ত ভারতের চেরাপুঞ্জিতে ৪১০ মিলিমিটার ও সুনামগঞ্জে ৭১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। গত ২৪ ঘন্টায় ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি ৮৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। তবে এখনো এটি বিপৎসীমার নিচে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, শনিবার থেকে আগামী তিন দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এ সময় ভারতের মেঘালয়েও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।
সুনামগঞ্জের নদ-নদীতে পানি বাড়লেও হাওরগুলোতে এখনও যথেষ্ট পানি ধারণের সক্ষমতা আছে। তাই পানি এখনই বিপৎসীমা অতিক্রম করবে না বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। তবে নদীর পানি বাড়ার কারণে নিম্নাঞ্চল কিছুটা প্লাবিত হতে পারে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
সুনামগঞ্জে বৃষ্টিতে তেমন কোনো সমস্যা না হলেও চেরাপুঞ্জিতে বৃষ্টি হলে জেলাটিতে বন্যার শঙ্কা দেখা দেয়। এ বিষয়ে ‘হাওর বাঁচাও আন্দোলন’-এর সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলন জানান, যেহেতু ভারতের চেরাপুঞ্জির কাছাকাছি সুনামগঞ্জ, তাই ওপারে বৃষ্টি হলে আমাদের জন্য শঙ্কা তৈরি হয়।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১৯ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে