স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৮ মে) ওই থানার বিভিন্ন এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আজ মঙ্গলবার (১৯ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মনিরুল ইসলাম রাব্বি (২৮), মো. ইমন (২৪), মোহাম্মদ অলী (৩৪), মো. রোকন (২৬), মো. জাহিদ হাসান (২১), মো. ফিরোজ গাজী (৩৮), মো. শাহাদাত হোসেন নয়ন (৩২), বিল্লাল, রশিদ, মো. জাবেদ বেপারী (৪২), জুলহাস আকন (৪৫), মো. শান্ত (২৬), মো. নাঈম (২০), মো. জুবায়ের (২২), লিংকন (৩৭), ছালাম মল্লিক, সুরাইয়া বেগম, মো. জাহিরুল ইসলাম (২৪), মো. আমির হোসেন (২৯), অনিক (২২), মো. সম্রাট (৩৫), মো. আবু বকর তালুকদার (২৫), মো. আরিয়ান ইসলাম আরিফ (২৯), মো. সাব্বির ওরফে বুলেট (২৬), মো. আলিফ (১৯), মো. সামির (১৯), মো. রবিউল ইসলাম (২৮), মো. সোহেল (২৩) এবং মো. আবু সালেহ রাফি (২৫)।
যাত্রাবাড়ী থানা পুলিশ জানায়, এলাকার আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৭ জন নিয়মিত মামলার আসামি, ৭ জন পুরোনো মামলার আসামি, ৩ জন পরোয়ানাভুক্ত আসামি এবং বাকি ১২ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেপ্তার করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার আসামিদের সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়েছে।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৩ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২০ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে