স্ট্রিম প্রতিবেদক

সিলেট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় ২ কোটি টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বিজিবি। উদ্ধার করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৯০ লাখ ৮ হাজার টাকা।
রোববার (৩ মে) বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।
বিজিবি জানায়, আজ ভোরে সীমান্তবর্তী বাংলাবাজার, কালাইরাগ, মিনাটিলা, সংগ্রাম, বিছনাকান্দি, প্রতাপপুর ও শ্রীপুর এলাকায় চালানো অভিযানে সীমান্ত পেরিয়ে আসা অবৈধ মালামাল আটক করা হয়।
জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ৭ হাজার ২৬৪ কেজি জিরা ও ১০০ কেজি চিনি। এছাড়া ১০ হাজার পিসের বেশি বিভিন্ন প্রকার কসমেটিক ক্রিম এবং ৪১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ২৮ হাজার ৯৪৪ প্যাকেট বিস্কুট, ৬ হাজার ৭৭২ পিস চকলেট এবং ২ হাজার ২৬০ পিস সানগ্লাস ও ১৫৩ পিস ট্রাউজার উদ্ধার করা হয়েছে।
বিজিবি আরও জানায়, অভিযানে একটি মহিষ ও ৪৯৫ কেজি শিং মাছ জব্দ করা হয়েছে। একইসঙ্গে চোরাচালানে ব্যবহৃত একটি ট্রাক, মোটরসাইকেল ও ট্রলিও বিজিবির হেফাজতে রয়েছে।
সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক জানান, নিয়মিত টহল ও বিশেষ অভিযানের অংশ হিসেবেই এই অবৈধ মালামাল জব্দ করা হয়েছে। জব্দকৃত পণ্যের বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৩ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২১ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে