স্ট্রিম সংবাদদাতা
কুমিল্লার দাউদকান্দিতে হাঁস চুরিতে সম্পৃক্ত সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। উপজেলার মালিগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাইদুল ইসলাম (২১) উপজেলার মালিগাঁও গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দাউদকান্দি মডেল থানা পুলিশ নিহত সাইদুল ইসলামের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এ ঘটনায় জড়িত সন্দেহে জসিম উদ্দিন ও ওমর সানি নামে দুজনকে আটক করেছে পুলিশ। জসিম উদ্দিন স্থানীয় মালিগাঁও ওয়ার্ড বিএনপির সভাপতি।
পুলিশ ও স্থানীয়রা জানান, দাউদকান্দি উপজেলা মালিগাঁও গ্রামের আবদুর রাজ্জাকের হাঁস চুরি হয়েছে। চোর সন্দেহে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার সময় সাইদুল ইসলামকে আবদুল রাজ্জাকসহ তিন-চারজন মিলে ধরে নিয়ে আসে। তারা তাঁকে শারীরিক নির্যাতন করলে এক পর্যায়ে সাইদুল অচেতন হয়ে পড়েন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গৌরীপুর নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি জানার পর পুলিশ এসে লাশ থানায় নিয়ে যায়, পরে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
নিহতের বাবা মো. আলাউদ্দিন বলেন, ‘হাঁস চুরি হয়েছে বলে তারা আমার ছেলেকে ডেকে নিয়ে যায়। এরপর কোনো কথা ছাড়াই রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে। আমি এর সুষ্ঠু বিচার চাই।’
বুধবার রাতে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হাবিবুর রহমান জানান, ওই রোগীকে আহত অবস্থায় দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে ভোর ৫টার দিকে তিনি মারা যান। তার মাথায় আঘাত ছিল।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম বলেন, চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকায় দুজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে বুধবার আটজনকে আসামি করে মামলা দায়ের করেছেন নিহতের বাবা।
তিনি বলেন, ‘আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি। নিহত ব্যক্তি হামলায় অভিযুক্তদের প্রতিবেশী। এ ঘটনার পেছনে পূর্বশত্রুতাও থাকতে পারে।’

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৪ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে