স্ট্রিম প্রতিবেদক

লঞ্চে অতিরিক্ত ভাড়া কিংবা ভোগান্তির বিষয়ে কোনো ধরনের অভিযোগ পাননি বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।
আজ মঙ্গলবার (১৭ মার্চ) রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন করতে এসে তিনি এই মন্তব্য করেন।
এ সময় তিনি বলেন, ‘আমাদের যারা মন্ত্রণালয়ের কর্মকর্তারা আছেন এবং এই ঘাটের যারা সদস্য রয়েছেন সবাই অত্যন্ত পরিশ্রম করছেন। আমরা প্রতিদিন আসছি। ঈদের আগ মুহূর্ত পর্যন্ত আমরা আসবো। ঈদ পরবর্তীতে যখন মানুষ ফিরবে তখনও আমরা আসবো। এখন পর্যন্ত আমরা কোথাও থেকে কোনো অভিযোগ পাইনি। না যাত্রীদের কাছ থেকে, না সাংবাদিক বন্ধুদের কাছ থেকে, না অন্য কোথাও থেকে কোনো অভিযোগ পাইনি।’
তিনি আরও বলেন, ‘আমরা নতুন নতুন জিনিসগুলো যাত্রীদের সঙ্গে পরিচিত করার চেষ্টা করেছি। বিশেষ করে ট্রলি, হুইলচেয়ার, আমাদের যে নতুন ঘাট, নতুন রূপ, সবগুলোই মানুষের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছি। আমরা খুব আশাবাদী যে নৌপথে এবারের ঈদ যাত্রাটা যেকোনো বারের থেকে সবচেয়ে স্বস্তিদায়ক এবং আনন্দময় ঈদ যাত্রা হবে।’
জরিমানা কিংবা বাড়তি ভাড়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘আমি আপনাদেরকে খুব পরিষ্কার করে জানাতে চাই যে এবারে প্রথম সরকার নির্ধারিত ভাড়া জাহাজ মালিকদের সঙ্গে আলোচনার সাপেক্ষে ১০ শতাংশ কমানো হয়েছে। সেই ভাড়া প্রত্যেকটি জাহাজের সামনে টানিয়ে দেওয়া হয়েছে। অতীতে এমন ঘটেছে কিনা জানি না। আমরা প্রতিদিন আসব, প্রতিদিন আসছি। এছাড়া আজকে এই ঘাটে যত জাহাজ আছে সব জাহাজকে কন্টিনিউ চেক করা হয়েছে। তাদের কাগজপত্র ফিটনেস সবকিছু ঠিক আছে কিনা। আমরা প্রত্যেকটি জাহাজ চেক করছি। যেটিকে আমরা ফিটনেসের আওতার বাইরে পাব সেটিকে আমরা ছাড়তে দেব না। অতিরিক্ত ভাড়ার ক্ষেত্রে এখন পর্যন্ত কোনো প্যাসেঞ্জার আমাদের কাছে কমপ্লেন করেনি। আমরা তারপরেও প্রত্যেকটি জাহাজে চেষ্টা করছি যে ভাড়ার বিষয়ে কারো কোনো অভিযোগ আছে কিনা।’
নতুন চালু করা দুইটি ঘাট কন্টিনিউ করা হবে কিনা জানতে চাইলে রাজিব আহসান বলেন, ‘এইটা আমরা পরীক্ষামূলকভাবে ঈদের দিন পর্যন্ত চালাবো। ঈদের পরে আমরা এটা নিয়ে বসবো। আমরা এটা কন্টিনিউ করব এই প্রত্যাশা নিয়েই কিন্তু রেডি করছি। আপনারা দেখবেন আমরা কিন্তু স্থায়ীভাবে সবকিছু করছি। সুতরাং ওটা কন্টিনিউ করতে গেলে ঈদের পরে আমাদের রুটগুলো নিয়ে বসতে হবে। কোন কোন জাহাজ ওই ঘাটগুলোর ক্ষেত্রে অপারেট করবে সেগুলো নিয়ে তাদের সঙ্গে আলাপ করতে হবে। আলাপ করে একটি চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আমরা খুবই আশাবাদী এবং আত্মবিশ্বাসী যে ঘাটগুলো আমরা কন্টিনিউ করতে পারবো।’

.png)

রাশিয়ার আমুর অঞ্চলে একটি গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণে জাকির হোসেন নামের এক বাংলাদেশি কর্মী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অন্তত আরও ৩৫ জন বাংলাদেশি আহত হয়েছেন। এছাড়া মোহাম্মদ আলাল হোসেন রাজু নামে আরেক বাংলাদেশি নিখোঁজ রয়েছেন। গত ২৫ আগস্ট (মঙ্গলবার) আমুর অঞ্চলের কেমিক্যাল কমপ্লেক্স (এজিসিসি) প্রকল্পের সিন
১ সেকেন্ড আগে
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯১ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৩৯টি মামলা করা হয়।
২৯ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে একটি ট্রাকভর্তি ২৪ টন সার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এই সার ভারতে পাচারের উদ্দেশ্যে মজুত করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার (২৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বিজিবি।
২ ঘণ্টা আগে
দেশের ৬৪টি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং সরকারি উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম তদারকির জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপদের দায়িত্ব দিয়েছে সরকার।
৫ ঘণ্টা আগে