স্ট্রিম ডেস্ক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) শতাধিক সেনা কর্মকর্তার বিরুদ্ধে নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে যাচ্ছে— সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো এমন দাবিকে ‘ভিত্তিহীন গুজব’ বলে উড়িয়ে দিয়েছে অন্তর্বর্তী সরকার।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওইসব পোস্ট সম্পর্কে এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব দাবিকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন, গুজব’ বলে দাবি করেছেন।
প্রেস সচিব বলেন, ‘এ ধরনের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন, গুজব। আইসিটির চিফ প্রসিকিউটরের কার্যালয় থেকে আমাদের জানানো হয়েছে যে, অতিরিক্ত কোনো প্রতিরক্ষা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পরিকল্পনা নেই।’
জনগণকে এ ধরনের ভুয়া তথ্য বিশ্বাস না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দেশের সাধারণ জনগণ, বিশেষ করে সশস্ত্র বাহিনীর ভেতরে বিভ্রান্তি সৃষ্টির জন্য ইচ্ছাকৃতভাবে এসব অপপ্রচার করা হচ্ছে।’
শফিকুল আলম আরও বলেন, ‘আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে চলা জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশকে অস্থিতিশীল করাই এসব গুজবের মূল উদ্দেশ্য।’
ডিজিএফআই বাতিল করার কোনো পরিকল্পনা সরকার নেয়নি বলেও এ সময় স্পষ্ট করেন তিনি।
প্রেস সচিব বলেন, ‘সরকার বরং সংস্থাটির কার্যক্রম আরও কার্যকর করতে সীমান্ত ও বৈদেশিক গোয়েন্দা তৎপরতার ওপর গুরুত্ব বাড়ানোর জন্য সংস্কারের বিষয়টি বিবেচনা করছে।’খবর ইউএনবি।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৩ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২০ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে