স্ট্রিম প্রতিবেদক

হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সরকার ৯৫ শতাংশ সফল হয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।
মঙ্গলবার (১৯ মে) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে হামের প্রাদুর্ভাব ও শিশুমৃত্যু সংক্রান্ত দুটি রিট আবেদনের শুনানি হয়।
শুনানি শেষে নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে অ্যাটর্নি জেনারেল সরকারের নেওয়া পদক্ষেপের তথ্য তুলে ধরেন।
তিনি বলেন, আগের সরকারের আমলে টিকার সংগ্রহ না থাকায় যে সংকট সৃষ্টি হয়েছিল, তা সমাধানে বর্তমান সরকার কার্যকর উদ্যোগ নিয়েছে।
অ্যাটর্নি জেনারেল বলেন, ‘প্রধানমন্ত্রী জরুরি ভিত্তিতে হামের টিকা সংগ্রহের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দেন। সরকার প্রচলিত দীর্ঘমেয়াদি দরপত্র পদ্ধতি এড়িয়ে সরাসরি ইউরোপভিত্তিক সংস্থা ‘গ্যাভি’ থেকে ইউনিসেফের সহায়তায় ৬০০ কোটি টাকার টিকা সংগ্রহ করেছে।’
টিকাদান কর্মসূচির অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, গত ৫ এপ্রিল থেকে দেশের বিভিন্ন এলাকায় এই কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে ১৮ জেলার ৩০টি অতি ঝুঁকিপূর্ণ উপজেলা এবং দুটি সিটি করপোরেশনে টিকাদান সম্পন্ন হয়েছে। অ্যাটর্নি জেনারেল দাবি করেন, সরকারের পদক্ষেপের ফলে হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ৯৫ শতাংশের বেশি সফলতা অর্জিত হয়েছে।
ব্রিফিংয়ে আরও জানানো হয়, দেশে হাম মহামারি আকারে ছড়ানোর আশঙ্কা সরকার সফলভাবে নিয়ন্ত্রণ করেছে। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী গৃহীত এসব পদক্ষেপ ও অগ্রগতির পূর্ণাঙ্গ প্রতিবেদন আদালতে কমপ্লায়েন্স আকারে দাখিল করা হবে।

.png)

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯১ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৩৯টি মামলা করা হয়।
২৯ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে একটি ট্রাকভর্তি ২৪ টন সার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এই সার ভারতে পাচারের উদ্দেশ্যে মজুত করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার (২৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বিজিবি।
২ ঘণ্টা আগে
দেশের ৬৪টি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং সরকারি উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম তদারকির জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপদের দায়িত্ব দিয়েছে সরকার।
৫ ঘণ্টা আগে
সিরাজগঞ্জ সদরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সিএনজি অটোরিকশার ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ সময় আহত অপর একজনকে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৫ ঘণ্টা আগে