স্ট্রিম সংবাদদাতা

বান্দরবানের টংকাবতী ইউনিয়নের হাতিরডেরা এলাকায় একটি রাবার বাগান থেকে ছয় শ্রমিককে অপহরণের অভিযোগ উঠেছে। বুধবার (২২ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
অপহৃত শ্রমিকরা হলেন—নুরুল আফসার, মো. আরাফাত, ইসমাইল, করিম উল্ল্যাহ, রমিত ও সাকিব। তাঁরা সবাই স্থানীয় রাবার বাগানে কাজ করতেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গভীর রাতে কালো পোশাকধারী একটি অজ্ঞাত দল এসে শ্রমিকদের তুলে নিয়ে যায়। তারা কে বা কারা ছিলেন, সে বিষয়ে কেউ বলতে পারছেন না। তবে ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এবিষয়ে টংকাবতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মায়ই ম্রো বলেন, ‘রাত সাড়ে ১১টার দিকে অপহরণের খবর পেয়েছি। কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। আমি ঘটনাস্থলে যাচ্ছি, পরে বিস্তারিত বলা যাবে।’
এ বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহেদ পারভেজ জানান, অপহরণের বিষয়টি আমরা জেনেছি। ঘটনাটি যাচাই-বাছাই করা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও শ্রমিকদের উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।

.png)

শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
২ মিনিট আগে
২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন আগামীকাল সোমবার (২৭ জুলাই) শুরু হচ্ছে। যা চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যে হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। রোববার (২৬ জুলাই) এক তথ্যবিবরণীতে এ তথ্য জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
১১ মিনিট আগে
চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
১ ঘণ্টা আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১ ঘণ্টা আগে