ফিজিতে দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ৩০ জুন ২০২৬, ২০: ২৬
ছবি: সংগৃহীত

ফিজিতে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (৩০ জুন) দেশটির রাকিরাকি শহরে একটি পর্যটন উন্নয়ন প্রকল্পের কাজে মাটিচাপায় তিনি প্রাণ হারান। এ ঘটনায় আহত আরও তিন শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দেশটির স্থানীয় সংবাদমাধ্যম ‘দ্য ফিজি টাইমস’ রাত পৌনে ৮টার দিকে এই তথ্য নিশ্চিত করেছে। তাদের প্রতিবেদনে বলা হয়, রাকিরাকি শহরের একটি পর্যটন উন্নয়ন প্রকল্পের কর্মক্ষেত্রে কাজ করার সময় হঠাৎ ভূমিধসে চারজন শ্রমিক কাদামাটির নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়। বাকি তিনজনকে উদ্ধার করে স্থানীয় রাকিরাকি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত বাংলাদেশির নাম-পরিচয় বা বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। উল্লেখ্য, প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ফিজিতে বাংলাদেশের কোনো স্থায়ী দূতাবাস বা হাইকমিশন নেই। দ্বীপদেশটিতে থাকা বাংলাদেশিদের বিষয়াবলি সাধারণত অস্ট্রেলিয়ার ক্যানবেরায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন দেখাশোনা করে। তবে এ বিষয়ে তথ্যের জন্য ক্যানবেরা মিশনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কাউকে পাওয়া যায়নি।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত