স্ট্রিম সংবাদদাতা

মুজিববাদের হাত থেকে মুক্তিযুদ্ধের আদর্শ রক্ষা করতে হবে। ফ্যাসিবাদ-বিরোধী লড়াইয়ে ছাত্র-জনতা শেখ হাসিনাকে উৎখাত করেছে। নতুন বাংলাদেশ ও নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
আজ শুক্রবার (২৫ জুলাই) ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জের সভায় তিনি এ কথা বলেন।
দুপুরে সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্টে পথসভায় নাহিদ ইসলাম বলেন, ‘মুজিববাদ মানে একদলীয় শাসনব্যবস্থা, লুটপাট, দুনীর্তির রাজনীতি। এ জন্য মুজিববাদের হাত থেকে মুক্তিযুদ্ধের আদর্শ রক্ষা করতে হবে। ফ্যাসিবাদ-বিরোধী লড়াইয়ে ছাত্র-জনতা শেখ হাসিনাকে উৎখাত করেছে। নতুন বাংলাদেশ ও নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে।‘
নাহিদ ইসলাম আরও বলেন, শেখ হাসিনা একটি ফিটনেসবিহীন রাষ্ট্র চাপিয়ে দিয়ে গেছেন।
সভায় এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, ‘কোনো ধরনের ভয়ভীতি না পেয়ে নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলব। বাংলাদেশের মানুষ সরকারি নানা সেবা থেকে বঞ্চিত। আমরা এই দেশের মানুষের সেবা নিশ্চিত করতে চাই। দেশের থানাগুলোতে সাধারণ মানুষকে মূল্যায়ন করে না। থানা থেকে শুরু করে সকল সরকারি প্রতিষ্ঠান দুর্নীতিমুক্ত করতে চাই।‘
আখতার হোসেন বলেন, ‘পদযাত্রা থেকে অনুধাবন করতে পেরেছি মানুষের জীবনের নিরাপত্তা, মানুষের মানবিক মর্যাদা প্রতিষ্ঠা ও মানুষের সমস্যা সমাধানই বর্তমান বাংলাদেশের রাজনীতি। এটাই আমাদের পদযাত্রার শিক্ষা।‘
এনসিপির সদস্যসচিব আরও বলেন, ‘রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় সারা দেশের মতো আমরাও শোকাহত। এমনিতেই জুলাই মাস আমাদের জন্য শোকাবহ, গত বছর এই মাসে আমাদের হাজারো ভাই-বোনকে আমরা হারিয়েছি। সামনের যাতে এ ধরনের দুর্ঘটনা না ঘটে, সে জন্য আমাদের এই ঘটনা (মাইলস্টোন) থেকে শিক্ষা গ্রহণ করতে হবে।‘
জাতীয় নাগরিক পার্টির সুনামগঞ্জের প্রধান সমন্বয়কারী সুজাউর রাজা সুমনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক অনিক রায়, যুগ্ম আহ্বায়ক এহতেশামুল হক, যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীর উদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমীন প্রমুখ।

যশোর-নড়াইল মহাসড়কের তারাগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০০ গ্রাম স্বর্ণ (গোল্ড পেস্ট) ও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ ওয়াজিদ আলী আমিন আহমেদ (৩১) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
১ ঘণ্টা আগে
দেশের চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ অন্যান্য বড় হাসপাতালে ১০ জন করে সশস্ত্র আনসার সদস্য মোতায়েন করার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
২ ঘণ্টা আগে
জ্বালানি সাশ্রয় ও সরকারি ব্যয় কমাতে সরকারের নির্দেশনার আলোকে সুপ্রিম কোর্টের ভার্চ্যুয়াল শুনানির সময়সূচি নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে সুপ্রিম কোর্টে জ্বালানি ব্যবহারের ক্ষেত্রেও নতুন নির্দেশনা দেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
জ্বালানি তেলের তীব্র সংকটে কক্সবাজার জেলায় বোরো ধানের চাষ মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। প্রয়োজনীয় ডিজেল না পাওয়ায় বন্ধ হয়ে গেছে হাজারো সেচপাম্প। এতে জেলার অন্তত ২৫ হাজার হেক্টর জমির ধানখেত শুকিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
২ ঘণ্টা আগে