স্ট্রিম প্রতিবেদক

বর্তমান পরিস্থিতিতে দেশে একটা অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচনের আয়োজনে অসুবিধা হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এ মন্তব্য করেন তিনি।
উপদেষ্টা বলেন, ‘আমরা আজ জাতীয় নির্বাচনের প্রশিক্ষণ ও প্রস্তুতি নিয়ে আলোচনা করেছি। কীভাবে আমাদের প্রস্তুতি নিতে হবে—সেই বিষয়ে। সবাইকে বলা হয়েছে, আমরা যে প্রশিক্ষণ মডিউল করেছি, সেটা যাতে অনুসরণ করেন।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আগে কোনো ঘটনা ঘটলে সেই রিপোর্টটা পেতে অনেক সময় লাগত। কিন্তু প্রযুক্তির বদৌলতে সঙ্গে সঙ্গে একটা জিনিসের খবর পাওয়া যায়। এটা ভালো। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সমস্যাও তৈরি করে। তবে বর্তমান পরিস্থিতি যেটা আছে, তাতে নির্বাচন করতে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। আল্লাহ দিলে, শান্তিপূর্ণভাবে, সুষ্ঠু—সবচেয়ে বড় কথা, উৎসবমুখর পরিবেশে নির্বাচনটা হবে।’
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘বর্তমানে দেশে প্রচুর মাদক আসছে। তবে ধরাও পড়ছে বেশি। এখন নতুন নতুন ধরনের মাদক আসছে। হোটেলগুলোতে এগুলো চলছে। আমরা এখনো এগুলো পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারিনি। এটা নিয়ন্ত্রণ করা না গেলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হয়ে যাবে।’
তিনি বলেন, ‘আরাকান আর্মি বেঁচে আছেই মাদক বিক্রি করে। তাদের প্রধান আয়ই মাদক। আরাকান আর্মি মিয়ানমারের বর্ডারটাই দখল করে নিয়েছে। তবে আরাকানরা ইদানীং কৃষিতে ঝুঁকছে। সেটা হলে মাদকের ফ্লো কিছুটা কমবে। প্রতিদিন লাখ লাখ পিস ইয়াবা ধরা পড়ছে।’
উপদেষ্টা আরও বলেন, ‘এবার ইলিশের প্রজনন কম হয়েছে। এটা কীভাবে বাড়ানো যায়, সে বিষয়েও আমরা আলোচনা করছি।’
ডাকসু নির্বাচন নিয়ে উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘গতকাল ডাকসু নিয়ে উপাচার্যের সঙ্গে আলোচনা হয়েছে। যারা ডাকসুতে ভোট দিচ্ছে, তারা সবাই শিক্ষিত সমাজের। এখানে সব প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসাররাও উচ্চশিক্ষায় শিক্ষিত। এটা জাতীয় নির্বাচনের মতো পুরোপুরি এক না, তবে এটা একটা মডেল। আমরা শান্তিপূর্ণ, উৎসবমুখর একটি জাতীয় নির্বাচন উপহার দিতে চাই।’

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৪ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪৪ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে