স্ট্রিম প্রতিবেদক

দেশের প্রধান নদনদীর পানি বাড়ছে, যা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে। এতে উত্তর-পূর্বাঞ্চলের সিলেট ও উত্তরাঞ্চলের কিছু এলাকায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা তৈরি হয়েছে।
বুধবার (১০ জুন) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নিয়মিত বুলেটিনে এই তথ্য জানানো হয়।
সংস্থাটি জানিয়েছে, বর্তমানে দেশের সব নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে উজানে ও দেশের অভ্যন্তরে ভারী বৃষ্টির কারণে আগামী তিন দিন সুরমা ও কুশিয়ারা নদীর পানি দ্রুত বাড়তে পারে। এতে সিলেট জেলার নিচু এলাকাগুলো সাময়িকভাবে প্লাবিত হওয়ার এবং নদীগুলো বিপদসীমার কাছাকাছি চলে আসার আশঙ্কা রয়েছে।
একই সময়ে উত্তরাঞ্চলের তিস্তা ও ধরলা নদীর পানি বেড়ে লালমনিরহাট ও নীলফামারী জেলায় সতর্কসীমায় প্রবাহিত হতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিন সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগ এবং তৎসংলগ্ন ভারতের পাহাড়ি এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে ব্রহ্মপুত্র-যমুনা ও পদ্মা নদীর পানি বাড়লেও আপাতত তা বিপদসীমা অতিক্রম করার আশঙ্কা নেই।
তবে দক্ষিণ-পূর্বাঞ্চলের মুহুরী, ফেনী ও সেলোনিয়া নদীর পানি আগামী এক দিন বাড়তে পারে বলে জানিয়েছে কেন্দ্র।

.png)

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ই-টিআইএন ব্যবস্থা সচল রাখতে ও কারিগরি বিপর্যয় এড়াতে সেবা প্রদানকারী ভেন্ডর প্রতিষ্ঠানের চুক্তি আরও ৩০ শতাংশ বাড়ানোর সুপারিশ করা হয়েছে।
৩ ঘণ্টা আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্যকে নিয়ে ফেসবুকে ‘মানহানিকর’ পোস্ট দেওয়ার অভিযোগে এক শিক্ষার্থীকে তলব করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাকে মঙ্গলবার (১৪ জুলাই) প্রক্টর অফিসে উপস্থিত হতে বলা হয়েছে।
৪ ঘণ্টা আগে
বিদেশের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের ভাষাগত দক্ষতা বাড়ানো এবং উচ্চ বেতনের সুযোগ তৈরিতে দেশের শিক্ষাব্যবস্থায় অষ্টম শ্রেণি পর্যন্ত আরবি ভাষা শিক্ষা বাধ্যতামূলক করার প্রস্তাব দিয়েছেন সিলেট-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবুল হাসান।
৪ ঘণ্টা আগে
এলডিসিভুক্ত দেশগুলোর উন্নয়ন নিশ্চিতে ৫ দফা প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। সোমবার (১৩ জুলাই) জাতিসংঘ সদর দপ্তরে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ইকোসক) হাই-লেভেল সেগমেন্টের সাধারণ বিতর্কে অংশ নিয়ে এসব প্রস্তাব দেন তিনি।
৪ ঘণ্টা আগে