স্ট্রিম প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথমদিন ওয়াকআউট করেছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। জাতীয় মানবাধিকার কমিশনের সক্ষমতা বৃদ্ধি, গুম প্রতিরোধ ও হস্তান্তর সম্পত্তি (সংশোধন) বিল, ২০২৬ সংসদে উত্থাপনের আগে তারা অধিবেশন কক্ষ থেকে বের হয়ে যান।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ৮টা ৫ মিনিটের দিকে বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান ওয়াকআউটের ঘোষণা দেন। এরপর বিরোধী দলের সংসদ সদস্যরা অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান।
বিরোধীদলীয় নেতা ফ্লোর নিয়ে কার্যসূচিতে তিনটি বিল অন্তর্ভুক্ত করার তীব্র বিরোধিতা করেন। তিনি বলেন, বৃহস্পতিবার শুধু বেসরকারি সদস্যদের (প্রাইভেট মেম্বার) কার্যাবলির জন্য নির্ধারিত। এদিন মন্ত্রীর বিল উত্থাপন করা যায় কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
শফিকুর রহমান বলেন, ‘প্রাইভেট মেম্বার ডে-তে মন্ত্রীর বিল উত্থাপন করা যায় কি না, সে বিষয়ে আমি নিশ্চিত নই। তাছাড়া একাধিক বেসরকারি বিল এখনো বিচারাধীন রয়েছে। এখানে মন্ত্রীদের বিল এনে সংসদ সদস্যদের অধিকার ক্ষুণ্ন করা হচ্ছে না?’
তিনি আরও বলেন, ‘এটি ভালো দৃষ্টান্ত নয়। বেসরকারি সদস্যদের দিনটি শুধু তাদেরই প্রাপ্য। আমরা এই আইন প্রণয়ন প্রক্রিয়ায় অংশ নিতে ইচ্ছুক নই।’
এ সময় গণভোটের রায় অনুযায়ী ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠন না করায় সরকারের সমালোচনা করেন বিরোধীদলীয় নেতা।
তিনি বলেন, ‘সংসদকে ঠেলে একপেশে করে ফেলা হচ্ছে। আমরা নীতিগতভাবে এই ধরনের বিলে অংশগ্রহণ করতে চাচ্ছি না। আমরা আশঙ্কা করছি, এর মাধ্যমে সংস্কারের মূল দাবি চাপা দেওয়া হচ্ছে। আমরা এর পক্ষে নাই।’
শফিকুর রহমান বলেন, ‘এখন আপনারা যা উত্থাপনের দিকে যাচ্ছেন …আমরা এভাবে খণ্ডিত সংস্কারের অংশ হতে চাই না, আমরা ওয়াকআউট করছি।’
এরপর বিরোধী দলের সংসদ সদস্যরা অধিবেশন কক্ষ থেকে বের হয়ে যান।
তখন ডেপুটি স্পিকার কায়সার কামাল বিরোধী দলের সদস্যদের উদ্দেশে বলেন, ‘ওয়াকআউট করার স্বাধীনতা আপনাদের আছে। কিন্তু সংসদের ভেতরে সবকিছু আলোচনা করা দরকার। না হলে জাতি কী পাবে? আমি অনুরোধ করব, আপনারা বসেন। আলোচনায় অংশগ্রহণ করেন। পক্ষ-বিপক্ষ বিতর্ক থাকবে। বিতর্কের মধ্য দিয়েই তো জাতি পরিচালিত হবে।’
এর আগে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হয়।

.png)

দেশের ৬৪টি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং সরকারি উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম তদারকির জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপদের দায়িত্ব দিয়েছে সরকার।
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জ সদরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সিএনজি অটোরিকশার ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ সময় আহত অপর একজনকে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২ ঘণ্টা আগে
চলতি মৌসুমে সরাসরি কৃষকের কাছ থেকে বোরো ধান সংগ্রহ হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১৬ শতাংশ বেশি। ৩১ আগস্ট পর্যন্ত নির্ধারিত সময়সীমায় সরকারিভাবে ৫ লাখ টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে। বিপরীতে ২৫ আগস্ট পর্যন্ত সংগ্রহ হয়েছে ৫ লাখ ৭৮ হাজার ১৪০ টন।
১১ ঘণ্টা আগে
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় লাইসেন্স ছাড়া অবৈধভাবে সার মজুত করায় হাসান বশরি নামে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তার গুদাম থেকে জব্দ করা ৪০ বস্তা সার সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রি করা হয়েছে।
১১ ঘণ্টা আগে