চেলসিতে যাচ্ছেন মার্টিনেজ, অ্যাস্টন ভিলার সঙ্গে ৭৫ লাখ পাউন্ডে চুক্তি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
ঢাকা

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ০৯: ০০
আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ছবি: সংগৃহীত
আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ছবি: সংগৃহীত

আর্জেন্টিনাকে ২০২২ বিশ্বকাপ জেতানো গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে দলে ভেড়াতে অ্যাস্টন ভিলার সঙ্গে চুক্তি চূড়ান্ত করেছে চেলসি। দ্য অ্যাথলেটিক ও স্কাই স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, ৭৫ লাখ পাউন্ডে ৩৩ বছর বয়সী এই গোলরক্ষককে দলে ভেড়াচ্ছে চেলসি।

২০২৬ বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে থাকা ইতালীয় ক্লাব পারমার জাপানি গোলরক্ষক জায়ন সুজুকিকে রেকর্ড প্রায় ৩ কোটি পাউন্ডে দলে টানে অ্যাস্টন ভিলা। এরপর থেকেই নিজের জন্য নতুন ঠিকানা খুঁজছিলেন মার্টিনেজ। ইতালির সিরি আ-র দল জুভেন্টাস তাকে দলে নিতে আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত টটেনহ্যাম থেকে ভিকারিওকে চুক্তিবদ্ধ করায় চেলসির জন্য সেই পথটি পরিষ্কার হয়ে যায়।

সাম্প্রতিক ম্যাচগুলোতে চেলসির গোলরক্ষক রবার্ট সানচেজ নিজের ভুলের কারণে বেশ কয়েকবার সমালোচনার মুখে পড়েন। এমনকি এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে ফুলহামের বিপক্ষে প্রথম ম্যাচে তার পারফরম্যান্স নিয়েও প্রশ্ন ওঠে। এর পরপরই ট্রান্সফার উইন্ডোর শেষ দিকে অভিজ্ঞ কোনো গোলরক্ষক খোঁজার বিষয়ে সক্রিয় হয় চেলসি কর্তৃপক্ষ।

গত মৌসুমে এসি মিলান থেকে মাইক মাইগনানকে কিনতে চেয়েও ব্যর্থ হয়েছিল লন্ডনের ক্লাবটি। এবার সুযোগ বুঝে মার্টিনেজকে দ্রুত চুক্তিভুক্ত করে গোলপোস্টের নিচে শক্তি বাড়াল জাভি আলোনসোর দল।

অ্যাস্টন ভিলার হয়ে ২৫৬ ম্যাচে ৮০টি ক্লিনশিট ধরে রাখতে সক্ষম হয়েছেন মার্তিনেজ।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত