স্ট্রিম ডেস্ক

প্রকাশ্যে জোর করে চুল কেটে দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। এ ধরনের আচরণকে সম্পূর্ণ অমানবিক, বেআইনি এবং সংবিধান ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন বলে আখ্যায়িত করেছে তারা।
আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা জানায় আসক।
বিবৃতিতে আসক জানায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি প্রকাশ্যে একজন পথচারীর চুল ও জটা জোর করে কেটে দিচ্ছেন। আসক মনে করে, এই ঘটনা কেবল ভুক্তভোগীর মৌলিক অধিকার ও ব্যক্তিস্বাধীনতার লঙ্ঘন নয়, বরং এটি তাঁর মর্যাদার ওপর সরাসরি আঘাত। এ ধরনের কর্মকাণ্ড সমাজে ভীতি, আতঙ্ক এবং নিরাপত্তাহীনতার পরিবেশ তৈরি করে।
বাংলাদেশের সংবিধানের কথা উল্লেখ করে মানবাধিকার সংস্থাটি বলে, সংবিধানের ৩১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যেক নাগরিকের আইনের আশ্রয় ও মর্যাদার সঙ্গে জীবনযাপনের অধিকার রয়েছে। একইভাবে ৩২ নম্বর অনুচ্ছেদে জীবন ও ব্যক্তিস্বাধীনতার নিশ্চয়তা দেওয়া হয়েছে এবং ৩৫ নম্বর অনুচ্ছেদে যেকোনো নিষ্ঠুর, অমানবিক বা অবমাননাকর আচরণ নিষিদ্ধ করা হয়েছে।
আসক দৃঢ়ভাবে মনে করে, এ ধরনের ঘটনা বাংলাদেশের আইনের শাসন ও মানবাধিকার পরিস্থিতির পরিপন্থী। বিবৃতিতে এই ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। একই সঙ্গে, ভবিষ্যতে কোনো নাগরিক যেন এমন অবমাননাকর ও বেআইনি আচরণের শিকার না হন, তা নিশ্চিত করতে রাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৫ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে