স্ট্রিম ডেস্ক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাম্পায় ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার নিখোঁজ দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীর মধ্যে জামিল লিমনের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, শুক্রবার সকালে হাওয়ার্ড ফ্রাংকল্যান্ড ব্রিজ এলাকা থেকে উদ্ধার হওয়া খণ্ডিত একটি মরদেহ উদ্ধার করা হয়েছে, যা জামিল লিমনের বলে শনাক্ত করা হয়েছে।
হিলবরো কাউন্টি শেরিফ’স অফিস এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে বলে স্থানীয় নিউজ চ্যানেল ৮ এর খবরে বলা হয়েছে।
এদিকে এসব তথ্য নিশ্চিত করেছেন ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজাও। তিনি তাঁর ভেরিফায়েড ফেসবুকে পেজে দেওয়া এক পোস্টে লিখেছেন, ‘অত্যন্ত হৃদয়বিদারক সংবাদটি জানাতে হচ্ছে। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করে জামিল লিমনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।’
২৭ বছর বয়সী জামিল লিমন বিশ্ববিদ্যালয়টিতে ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। গত ১৬ এপ্রিল টাম্পায় নিজের বাসায় তাঁকে সর্বশেষ দেখা গেছে। একই দিনে নিখোঁজ হন তাঁর সহপাঠী ও বন্ধু নাহিদা বৃষ্টি, যিনি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করছিলেন।

নাহিদা বৃষ্টির বিষয়ে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি। তাঁকে উদ্ধারে শুক্রবার বিকেলে হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজসংলগ্ন এলাকায় ডুবুরি দল দিয়ে তল্লাশি চালানো হয়।
এদিকে, এই ঘটনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে জামিল লিমনের রুমমেট ২৬ বছর বয়সী হিশাম আবুঘারবিয়েহকে আটক করা হয়েছে। শুক্রবার সকালে পুলিশ ঘটনাস্থলে গেলে তাঁকে আটক করে। সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রথমে তিনি আত্মসমর্পণে অস্বীকৃতি জানান। পরে সোয়াট টিম মোতায়েন করলে প্রায় তিন ঘণ্টা পর তিনি আত্মসমর্পণ করেন।
পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে পারিবারিক সহিংসতা, মারধর, অবৈধভাবে আটকে রাখা, প্রমাণ নষ্ট করা, মৃত্যুর তথ্য গোপন রাখা এবং অনুমোদনহীনভাবে মৃতদেহ সরানোর মতো একাধিক অভিযোগ আনা হয়েছে।
তদন্তকারীরা জানিয়েছেন, বিভিন্ন তদন্ত কার্যক্রমের মাধ্যমে সন্দেহভাজনকে এই ঘটনার সঙ্গে এবং উদ্ধার হওয়া মরদেহের সঙ্গে সম্পৃক্ত করা হয়েছে। তবে মৃত্যুর কারণ ও ধরন নির্ধারণে ময়নাতদন্তের প্রতিবেদনের জন্য অপেক্ষা করা হচ্ছে।
উল্লেখ্য, জামিল লিমন ও নাহিদা বৃষ্টি; উভয়েই যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী ভিসায় অবস্থানরত বাংলাদেশি নাগরিক।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২১ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে