স্ট্রিম প্রতিবেদক

ঈদের ছুটি শুরুর দ্বিতীয় দিনে যাত্রীদের ভিড় কিছুটা বেড়েছে সদরঘাটে। পছন্দমতো ডেক ও কেবিন না পেয়ে হতাশ অনেক যাত্রী। বিআইডব্লিউটিএ সূত্রে জানা যায়, বুধবার (১৮ই মার্চ) বেলা ৩টা পর্যন্ত ৫১টি লঞ্চ সদরঘাট ছেড়ে গেছে। সদরঘাট পৌঁছেছে ৫৭টি।
সরেজমিনে দেখা যায়, দুপুর পর্যন্ত ঘাটে যাত্রীর তেমন একটা চাপ না থাকলেও বিকালে যাত্রীর চাপ অনেক বেড়েছে। লঞ্চের জন্য আসা যাত্রীদের চাপে আশপাশের রাস্তায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট।
লঞ্চ পল্টনে মালপত্র নিয়ে ঘরমুখি মানুষের ছোটাছুটি দেখা গেছে। কেউ লঞ্চের অপেক্ষায় পন্টুনে বসে আছেন। কেউ কেউ লঞ্চে ওঠার জন্য হুড়োহুড়ি করছেন। লঞ্চের কর্মচারীরা ডেকে ডেকে যাত্রী উঠাচ্ছেন লঞ্চে। এতে কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টি হতে দেখা যায়।
চরফ্যাশনগামী এমভি টিপু-১৪-এর কর্মচারী মো. মিরাজ স্ট্রিমকে বলেন, ‘তেমন একটা চাপ নাই। তবে যাত্রী কালকের তুলনায় একটু বেশি।’
এই সময় লঞ্চ যাত্রা তদারকি করতে দেখা যায় বিআইডব্লিউটিএর কর্মকর্তাদের। সদরঘাটে আজকের ঈদযাত্রা পরিস্থিতি সম্পর্কে জানতে চাওয়া হলে বিআইডব্লিটিএর যুগ্ম পরিচালক মো. মুবারক হোসেন স্ট্রিমকে বলেন, ‘সকালে যাত্রী কম থাকলেও বিকালে ভিড় বেড়েছে। সবাই ঠিকঠাক মতো লঞ্চে উঠতে পারছে।’
তিনি আরও জানান, যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে বিআইডব্লিউটিএ, মালিক সমিতি, পুলিশ ও কোস্টগার্ড সমন্বয় করে কাজ করছে। বসিলা ও শিমুলিয়ায় ২টি নতুন ঘাটও চালু করা হয়েছে।
বাড়ি ফিরতে পারলেই খুশি যাত্রীরা
অফিস ছুটি হওয়াতে ঘরমুখী চাকরিজীবী যাত্রীদের সংখ্যা বেড়েছে লঞ্চঘাটে। সবার চোখেমুখে ছিল বাড়ি ফেরার আনন্দ। চাকরিজীবী মো. সোহাগ ঈদ করতে যাচ্ছেন গ্রামের বাড়ি চরফ্যাশনে। তিনি স্ট্রিমকে বলেন, এবারের ঈদযাত্রা আমার কাছে অনেক আনন্দের। প্রায় দুই বছর পর বাড়িতে ঈদ করতে যাচ্ছি। লঞ্চ ঘাটের পরিস্থিতি সম্পর্কে জানতে চাওয়া হলেন তিনি জানান, পছন্দমতো কেবিন ও ডেক পাননি তিনি। কোনো রকমে যেতে হচ্ছে তাকে।
ঈদ করতে চাঁদপুরে গ্রামের বাড়ি যাচ্ছেন হুমায়ুন। লঞ্চঘাটের বিশৃঙ্খলা নিয়ে অভিযোগ তাঁর। তিনি স্ট্রিমকে বলেন, ‘ঘাটে ঢুকতেই বিশৃঙ্খলার শিকার হয়েছি। এভাবে মালামাল নিয়ে হাঁটা যায় না।’
বরিশাল রুটের লঞ্চে ভিড় দেখা গেলেও চাঁদপুর এবং কালিগঞ্জ রুটের লঞ্চে ভিড় তেমন একটা নেই।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৫ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে