স্ট্রিম প্রতিবেদক

ঔপনিবেশিক আমলের ফরায়েজি ও তাইয়ুনি দ্বন্দ্ব কেবল বাংলায় সীমাবদ্ধ ছিল না, বরং মক্কা পর্যন্ত বিস্তৃত হয়েছিল বলে মন্তব্য করেছেন আমেরিকার হুইটম্যান কলেজের সহকারী অধ্যাপক ড. তৈমুর রেজা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস (সিএআরএএসএস) মিলনায়তনে তিন দিনব্যাপী সামার স্কুলে ‘ফ্রম ইস্টার্ন বেঙ্গল টু মক্কা জুমাহ প্রেয়ার অ্যান্ড দ্য তাইয়ুনি-ফরায়েজি কন্ট্রাভার্সি’ সেশনে এ তথ্য জানান তিনি।
গত ১০ জুলাই থেকে ‘দ্য অটোনোমাস বেঙ্গল, কলোনিয়াল এনকাউন্টারস অ্যান্ড দ্য মেকিং অব মডার্ন বাংলাদেশ’ শীর্ষক এই সামার স্কুল শুরু হয়ে গতকাল রোববার (১২ জুলাই) শেষ হয়।
প্রথম দিনের প্রথম সেশনে বেঙ্গল ইনস্টিটিউট অব হিস্ট্রি অ্যান্ড আইডিয়াস (বিহি) রিসার্চ ডিরেক্টর আহমেদ দীন রুমি ইতিহাস চর্চায় পুঁথি সাহিত্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন। এ ছাড়া তৃতীয় সেশনে বিহির ডিরেক্টর অব একাডেমিক অ্যাফেয়ার্স মেহেদী হাসান বৈশ্বিক ইতিহাস লিখনবিদ্যা এবং শিলালিপি ও মুদ্রা পাঠের মৌলিক বিষয় নিয়ে আলোচনা করেন।
দ্বিতীয় দিনে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির পিএইচডি ক্যান্ডিডেট মিজানুর রহমান আবুল হাশিম, মওলানা ভাসানী এবং মওলানা আকরম খাঁর চিন্তাধারার ওপর আলোকপাত করেন। দ্বিতীয় সেশনে চলচ্চিত্র নির্মাতা জাহিন ফারুক আমিন সিনেমার ওপর ইতিহাসের প্রভাব এবং তৃতীয় সেশনে গবেষক তাহমিদাল জামি সুফি নূর কুতুবুল আলমের ফারসি গ্রন্থ ‘আনিসুল গুরাবা’ নিয়ে আলোচনা করেন।
১২ জুলাই শেষ দিনে প্যানেল ডিসকাশনে সহুল আহমেদ মুন্না, রাশেদ রাহম এবং আহমেদ দীন রুমি যথাক্রমে রাজনৈতিক, আইনি ও লোক-সংস্কৃতির ঐতিহাসিকতা নিয়ে আলোচনা করেন। সর্বশেষ সেশনে বাংলা একাডেমির মহাপরিচালক ড. মোহাম্মদ আজম ‘ল্যাঙ্গুয়েজ, লিটারেচার অ্যান্ড কালচারাল আইডেন্টিটি ইন কলোনিয়াল বেঙ্গল’ বিষয়ে আলোচনা করেন।
বিহি আয়োজিত এই সামার স্কুলের সমাপনী পর্বে অংশগ্রহণকারী শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।

.png)

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯১ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৩৯টি মামলা করা হয়।
২৯ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে একটি ট্রাকভর্তি ২৪ টন সার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এই সার ভারতে পাচারের উদ্দেশ্যে মজুত করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার (২৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বিজিবি।
২ ঘণ্টা আগে
দেশের ৬৪টি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং সরকারি উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম তদারকির জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপদের দায়িত্ব দিয়েছে সরকার।
৫ ঘণ্টা আগে
সিরাজগঞ্জ সদরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সিএনজি অটোরিকশার ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ সময় আহত অপর একজনকে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৫ ঘণ্টা আগে