স্ট্রিম প্রতিবেদক

বাংলাদেশে সফররত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি প্রতিনিধিদল মঙ্গলবার (২৪ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
আইএমএফের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসনের নেতৃত্বে প্রতিনিধিদলটি এই বৈঠকে অংশ নেয়।
প্রধানমন্ত্রী কার্যালয় সূত্রে জানা যায়, মূলত চলমান ঋণ কর্মসূচির কিস্তি অবমুক্তি এবং এর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন শর্তাবলি নিয়ে বিস্তারিত আলোচনা করতে আইএমএফের এই প্রতিনিধি দলটি ঢাকা সফরে এসেছে।
২০২৩ সালের ৩০ জানুয়ারি আইএমএফের কাছ থেকে ৪৭০ কোটি ডলারের ঋণ কর্মসূচি শুরু হয়। বর্তমানে এই ঋণের আকার ৮০ কোটি ডলার বেড়ে মোট ৫৫০ কোটি ডলারে উন্নীত হয়েছে। হিসাব অনুযায়ী, এ পর্যন্ত পাঁচ কিস্তিতে বাংলাদেশ আইএমএফ থেকে ৩৬৪ কোটি ডলার ঋণসহায়তা পেয়েছে। বর্তমানে অবশিষ্ট ১৮৬ কোটি ডলারের কিস্তি ছাড় ও প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম নিয়ে সরকার ও আইএমএফের মধ্যে আলোচনা চলছে।
আইএমএফ প্রতিনিধিদলের এই সফরের আগে গত ১৫ মার্চ সংস্থাটির আবাসিক প্রতিনিধি ম্যাক্সিম ক্রিশকো অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠক করেন। ১৩ মার্চ তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কারিগরি বিষয়ে আলোচনা করেছেন।

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
২ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১১ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৩ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১৩ ঘণ্টা আগে