স্ট্রিম প্রতিবেদক

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থি, আমলাতান্ত্রিক ও কর্মসংস্থান বিমুখ বলে দাবি করেছে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন। সংগঠনটি বলেছে, জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ এই বাজেট সংশোধন করা প্রয়োজন।
শুক্রবার (১৯ জুন) সকালে রাজধানীর তোপখানা রোডে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাসনাত কাইয়ূম। লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক দিদার ভূঁইয়া।
সংবাদ সম্মেলনে করমুক্ত আয়সীমা সাড়ে চার লাখ টাকা নির্ধারণ, উচ্চ আয়ের ব্যক্তিদের জন্য প্রগতিশীল আয়কর ব্যবস্থা চালু, পাঁচ কোটি টাকার বেশি সম্পদের ওপর কর আরোপ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করা প্রতিষ্ঠানগুলোর জন্য কর রেয়াত; পাশাপাশি নতুন স্টার্ট-আপ ও কুটির শিল্পকে সাত বছর পর্যন্ত কর অবকাশ দেওয়ার দাবি জানানো হয়।
স্বাস্থ্য খাতে জাতীয় স্বাস্থ্য কার্ড ও সর্বজনীন স্বাস্থ্যবিমা চালুর প্রস্তাব তুলে ধরা হয়। সংগঠনটির দাবি, এর মাধ্যমে আগামী পাঁচ বছরে চিকিৎসা ব্যয়ে জনগণের ব্যক্তিগত খরচ শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব হবে। এ ছাড়া কর্মমুখী শিক্ষার প্রসার এবং দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষা ভাউচার চালুর দাবি জানানো হয়।
কৃষি খাতে গ্রামভিত্তিক কৃষি সমবায় গঠন, যান্ত্রিকীকরণ, প্রতিটি উপজেলায় কোল্ড স্টোরেজ নির্মাণ এবং শস্য-স্লিপের বিপরীতে কৃষিঋণ প্রদানের আইনি ব্যবস্থা চালুর প্রস্তাব দেয় সংগঠনটি।
লিখিত বক্তব্যে দিদার ভূঁইয়া বলেন, গণ-অভ্যুত্থানের পর দেশের মানুষ এমন অর্থনৈতিক রূপরেখা প্রত্যাশা করেছিল, যা সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমাবে ও কর্মসংস্থান বাড়াবে। কিন্তু প্রস্তাবিত বাজেট সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে।
হাসনাত কাইয়ূম বলেন, দেশের সৌরবিদ্যুতের সম্ভাবনাকে কাজে লাগানো গেলে আমদানি-নির্ভর জ্বালানি ব্যয় উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। তিনি আরও বলেন, আমলাতন্ত্রের ওপর জনগণের কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং কর্মকর্তাদের কর্মদক্ষতার ভিত্তিতে পদোন্নতি ও পদাবনতি নিশ্চিত করা প্রয়োজন।
সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহেল। সংগঠনের সিনিয়র সহসভাপতি মাহবুবুর রহমান, সহসভাপতি হাবিবুর রহমান রাজা, নির্বাহী কমিটির সদস্য মঞ্জুর কাদির ও শাহাবুদ্দিন কবিরাজসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৩ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪৪ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে