স্ট্রিম সংবাদদাতা

দিনাজপুর শহরে বাড়ির ভেতর অগ্নিদগ্ধ হয়ে এক দম্পতির মৃত্যু হয়েছে। গতকাল রোববার (১৯ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে পৌরসভার সুইহারি আশ্রমপাড়া এলাকার এ ঘটনা ঘটে।
নিহত দম্পতি হলেন, আশ্রমপাড়া এলাকার বাসিন্দা হরি সরকারের ছেলে তপন সরকার (৪৫) ও তাঁর স্ত্রী লতা সরকার (৩৭)। তপন সরকার একজন ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন।
দিনাজপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ওবায়দুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন তাঁরা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডারে ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
স্থানীয়রা জানান, তপন সরকারের দুইতলা বাড়ির ওপর তলায় ছোট দুটি কক্ষ রয়েছে। এর একটিতে থাকতেন নিহত দম্পতি। নিচতলায় থাকেন ছেলে তীব্র সরকার। অগ্নিকাণ্ডের সময় তিনি পাম্পে মোটরসাইকেলের তেল নিতে গিয়েছেন।
ছেলে তীব্র সরকার জানান, ‘রাতে দিকে শহরের মডার্ন মোড়ে পাম্পে মোটরসাইকেলের তেল আনতে গিয়েছিলাম। কিছুক্ষণ পরে এক প্রতিবেশী ফোনে আমাদের বাড়িতে আগুন লাগার কথা জানায়। এসে দেখি দাউদাউ করে আগুন জ্বলছে। সিঁড়ি দিয়ে ওপরে ওঠার চেষ্টা করলেও আগুন এত বেশী ছিল যে ওপরে উঠতে পারিনি।’
নিহতের প্রতিবেশী রনজিৎ কুমার রায় জানান, রাতে হঠাৎ ‘আগুন আগুন’ বলে চিৎকার শুনে বের হয়ে দেখেন, তপন সরকারের বাড়ির দোতলায় আগুন জ্বলছে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। কীভাবে আগুন লেগেছিল, কেউই বলতে পারছেন না।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরনবী জানান, শহরের আশ্রমপাড়ায় অগ্নিদগ্ধ হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যদের সাথে কথা বলে ধারণা করা হচ্ছে, গ্যাসের সিলিন্ডারে লিকেজ থেকে দুর্ঘটনাটি ঘটেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

.png)

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
৪৪ মিনিট আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১ ঘণ্টা আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে