স্ট্রিম সংবাদদাতা

সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে সালেহ আহমদ (৫৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। গত শনিবার রাতে ইফতারের পর এই ঘটনা ঘটে।
নিহত সালেহ আহমদ মৌলভীবাজারের বড়লেখা উপজেলার গাজিটেকা (বাঁশতলা) গ্রামের বাসিন্দা।
পারিবারিক সূত্রে জানা গেছে, সালেহ আহমদ ৩৫ বছর ধরে দুবাইয়ে কর্মরত। সেখানে তিনি আহমদ আলী নামে পরিচিত ছিলেন। আজমান শহরে পানির ট্যাংকার চালাতেন তিনি। শনিবার ইফতারের পর পানি সরবরাহের জন্য গাড়ি নিয়ে বের হলে ইরানের একটি ক্ষেপণাস্ত্র সরাসরি তাঁর গাড়িতে আঘাত হানে। এতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।
সালেহ আহমদের বড় ছেলে আব্দুল হক কান্নায় ভেঙে পড়ে বলেন, ‘জীবিকার তাগিদে ঘর ছেড়ে গিয়েছিলেন বাবা। কে জানত, সেই পথই একদিন তাঁকে নিয়ে যাবে যুদ্ধের নির্মম অন্ধকারে! রুজির সন্ধানে যাওয়া মানুষটি যে আর জীবিত ফিরবেন না, তা কেউ ভাবেনি।’
আব্দুল হক তার বাবার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতেও সরকারের কাছে দাবি জানান।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান বলেন, ‘পুলিশ সালেহ আহমদের বাড়িতে গিয়েছিল। পরিবারের সূত্রে মৃত্যুর বিষয়টি সম্পর্কে পুলিশ নিশ্চিত হয়েছে।’
বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী বলেন, ‘এখনো আমরা দাপ্তরিক কোনো কাগজপত্র পাইনি। তবে জেলা প্রশাসকের নির্দেশে আমরা নিহতের পরিবারের খোঁজখবর নিচ্ছি। সরকারের পক্ষ থেকে পরিবারটিকে সব ধরনের সহযোগিতা করা হবে।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৩ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২১ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে