স্ট্রিম সংবাদদাতা

দেশের ৬১টি জেলায় ছড়িয়ে পড়েছে হামের সংক্রমণ। শুধু পঞ্চগড়, লালমনিরহাট ও রাঙামাটি জেলায় এখনও এর সংক্রমণ শনাক্ত হয়নি। রাজশাহী বিভাগে চলমান হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের অগ্রগতি ও ঘাটতি পর্যালোচনার জন্য আয়োজিত বিভাগীয় সমন্বয় সভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) সকালে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ। এতে ডব্লিউএইচও প্রতিনিধি ডা. মো. কামরুজ্জামান জানান, দেড় মাস বয়সি শিশু থেকে শুরু করে ৭০ বছর বয়সি ব্যক্তির শরীরেও হাম শনাক্ত হচ্ছে। উন্নত দেশগুলোতে হামজনিত মৃত্যুর হার ১ থেকে ৩ শতাংশ হলেও বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে তা প্রায় ১০ শতাংশ পর্যন্ত।
সভায় ডব্লিউএইচও প্রতিনিধি জানান, রাজশাহী বিভাগের রাজশাহী, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার হটস্পট এলাকায় ৫ এপ্রিল থেকেই হামের টিকাদান কার্যক্রম শুরু করা হয়েছে। পরে ২০ এপ্রিল সারাদেশে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হয়। এবার সাধারণ মানুষ অত্যন্ত আগ্রহের সাথে তাদের বাচ্চাদের টিকা দিচ্ছে।
২৫ এপ্রিল পর্যন্ত নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি টিকা দেওয়া হয়েছে। তবে পাঁচ বছরের নিচে প্রায় ৫ থেকে ৬ শতাংশ শিশু এখনও টিকার বাইরে রয়েছে। বিশেষ করে প্রান্তিক ও কর্মজীবী অভিভাবকদের সন্তানদের মধ্যে এ হার বেশি।
বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ বলেন, সভায় চিহ্নিত সমস্যাগুলো ইতিমধ্যে জেলা প্রশাসকদের জানানো হয়েছে। তারা এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। যেসব শিশু টিকার বাইরে রয়েছে তাদের চিহ্নিত করে ভ্রাম্যমাণ টিমের মাধ্যমে দ্রুত টিকাদান নিশ্চিত করার তাগিদ দেন তিনি।
সভায় বক্তব্য দেন রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ খন্দকার মো. ফয়সাল আলম, পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, স্বাস্থ্যের বিভাগীয় পরিচালক মো. হাবিবুর রহমান, সমাজসেবা দপ্তরের পরিচালক সৈয়দ মোস্তাক হাসান, পরিবার পরিকল্পনা দপ্তরের পরিচালক কস্তুরী আমিনা কুইন, নগর পুলিশের উপপুলিশ কমিশনার মো. গাজিউর রহমান, সিভিল সার্জন এস আই এম রাজিউল করিমসহ অন্যরা।

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৪ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১৩ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৪ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১৫ ঘণ্টা আগে