স্ট্রিম প্রতিবেদক

স্ত্রী ও নয় মাসের শিশু সন্তানের মৃত্যুতে বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি জুয়েল হাসান সাদ্দামের প্যারোলে মুক্তি না পাওয়ার ঘটনায় প্রশ্নের উত্তর এড়িয়ে গেলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (২৫ জানুয়ারি) দুপুরে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে কৃষির সার্বিক বিষয়ে এক ব্রিফিংয়ে এ ঘটনা ঘটে।
কৃষি বিষয়ে ব্রিফিং শেষে উপদেষ্টা উপস্থিত সাংবাদিকদের কাছে জানতে চান, কারও কোনো প্রশ্ন আছে কিনা। এ সময় একজন সাংবাদিক যশোরের ঘটনায় তাঁর দৃষ্টি আকর্ষণ করেন।
এ সময় জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘না, আমি কৃষি ছাড়া কোনো প্রশ্নের উত্তর দেব না।’
তখন, আরেকজন সাংবাদিক বলেন, ‘আপনি তো স্বরাষ্ট্র উপদেষ্টাও…’
উপদেষ্টা বলেন, ‘না, স্বরাষ্ট্রের সময় আমি ডাকব…’
এ সময় একজন সাংবাদিক বলেন, ‘আপনি তো দায়বদ্ধ।’
এর জবাবে উপদেষ্টা বলেন, ‘না, আমি দায়বদ্ধ না। আজ আমি কৃষির জন্য ডেকেছি।’
জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, ‘আমি কৃষি ছাড়া কিছু বলব না। আপনারা কৃষির ওপর প্রশ্ন করবেন। যেহেতু কৃষকদের সমস্যাগুলো আপনারা বলেন না, এগুলোই হলো সমস্যা।’
এ সময় উপদেষ্টা আবারও বলেন, ‘কৃষির বিষয়ে প্রশ্ন করেন।’
এরপরও আবার যশোরের ঘটনার বিষয়ে প্রশ্ন করা হলে কৃষি মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সম্মেলনস্থল ত্যাগ করেন।

.png)

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘পদোন্নতির ক্ষেত্রে কোনো কর্মকর্তার রাজনৈতিক পরিচয় বা ব্যক্তিগত পছন্দ-অপছন্দ যেন মূল্যায়নে প্রভাব না ফেলে। পেশাগত দক্ষতা, নেতৃত্বের সক্ষমতা, সততা, বিশ্বস্ততা, শৃঙ্খলা, আনুগত্য এবং দায়িত্ব পালনের যোগ্যতাকেই পদোন্নতির প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করতে হবে।’
২৫ মিনিট আগে
রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেওয়া মো. সাহাবুদ্দিনকে বিচারের মুখোমুখি করার দাবি আমলে নেওয়ার মতো নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ‘আমরা তাঁর সহযোগিতা পেয়েছি।’
১ ঘণ্টা আগে
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ফেরিতে পদ্মা পার হওয়ার সময় মাঝনদীতে ‘ঝাঁপ’ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রায় চার ঘণ্টা পর ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর চর এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৬ ঘণ্টা আগে