স্ট্রিম সংবাদদাতা

রাজবাড়ীর দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে পন্টুন থেকে নদীতে পড়ে যাওয়া ‘সৌহার্দ্য পরিবহন’-এর সেই যাত্রীবাহী বাসটির রেজিস্ট্রেশন (নিবন্ধন) স্থগিত করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বিআরটিএ রাজবাড়ী সার্কেলের সহকারী পরিচালক মুহাম্মদ অহিদুর রহমান এ সংক্রান্ত আদেশে স্বাক্ষর করেন।
সূত্রে জানা গেছে, সৌহার্দ্য পরিবহনের ব্যানারে পরিচালিত ‘রাজবাড়ী-ব-১১-০০২৪’ নম্বরের মোটরযানটি গত ২৫ মার্চ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে বিকেল সোয়া ৫টায় ফেরির পন্টুন থেকে নদীতে পড়ে যায়। এই দুর্ঘটনায় সর্বশেষ উদ্ধার অভিযানের তথ্য অনুযায়ী ২৬ জন যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ৫ জন যাত্রী আহত হয়েছেন। রাজবাড়ী সার্কেলের মোটরযান পরিদর্শক লিটন কুমার দত্ত দুর্ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেছেন।
এ অবস্থায় সড়ক পরিবহন আইন ২০১৮-এর ২৪ ধারা এবং সড়ক পরিবহন বিধিমালা ২০২২-এর ৪৬ ও ৪৭ বিধি অনুযায়ী ‘রাজবাড়ী-ব-১১-০০২৪’ নম্বরের মোটরযানটির রেজিস্ট্রেশন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। একই সঙ্গে মোটরযানটির রেজিস্ট্রেশন সনদ, ট্যাক্স টোকেন, ফিটনেস সনদ, রুট পারমিট এবং চালকের ড্রাইভিং লাইসেন্সসহ আগামী ৩ কর্মদিবসের মধ্যে বিআরটিএ কার্যালয়ে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে বাসটির রেজিস্ট্রেশন কেন স্থায়ীভাবে বাতিল করা হবে না, সেই মর্মে ব্যাখ্যা প্রদান করতে বলা হয়েছে। অন্যথায় বাসটির রেজিস্ট্রেশন স্থায়ীভাবে বাতিলসহ মালিকের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৩ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২১ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে