স্ট্রিম প্রতিবেদক

কুমিল্লা থেকে নিখোঁজ হওয়া ইসলামী ছাত্র শিবিরের নেতা জিসান আহমেদকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে তাকে কুমিল্লা জেলার দাউদকান্দি এলাকা থেকে উদ্ধার করা হয়।
শুক্রবার রাতে পুলিশ সদর দপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে স্ট্রিমকে বলেন, জিসান আহমেদকে দাউদকান্দি থেকে ‘অক্ষত অবস্থায়’ উদ্ধার করা হয়েছে। তবে তাকে অপহরণ করা হয়েছিল কি না—তা এখনো নিশ্চিত নয়। এ ব্যাপারে সুনির্দিষ্ট বা চূড়ান্ত কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি।
তবে পরিবারের দাবি, তাকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে।
এদিকে নিখোঁজের পর তাকে বগুড়ায় নিয়ে যাওয়া এবং সেখানে আটকে রেখে মুক্তিপণ হিসেবে টাকা দাবি করার যে বিষয়টি ছড়িয়ে পড়েছিল, সেটিকে ‘প্রতারণা বা ভুয়া’ বলে উল্লেখ করেছেন ওই কর্মকর্তা। তিনি জানান, টাকা দাবির পুরো ইস্যুটি একটি ফ্রড চক্রের কাজ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জিসান আহমেদকে উদ্ধার করার পর ঘটনাটির আসল রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ এবং প্রযুক্তির সহায়তায় ঘটনার পেছনে অন্য কোনো উদ্দেশ্য বা নাটকীয়তা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এ বিষয়ে পরবর্তীতে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য বা ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানা গেছে।
উল্লেখ্য, জিসান বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি। নিখোঁজের ঘটনায় তার বড় ভাই অ্যাডভোকেট রাসেল আহাম্মেদ বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছিলেন। তিনি বৃহস্পতিবার (১১ জুন) কুমিল্লার দাউদকান্দি মডেল মসজিদে এশার নামাজ আদায়ের পর থেকে তিনি নিখোঁজ হন। তার বাড়ি দাউদকান্দি উপজেলার বিরবাগগোয়ালী গ্রামে।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৪ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে