স্ট্রিম প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে জয়ী হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। উভয় আসনে জয়ের পর তিনি ঢাকা-১৭ আসনটি রেখে বগুড়া-৬ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে এ বিষয়ে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছেন তিনি।
নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “তারেক রহমান বগুড়া-৬ আসন ছাড়ার সিদ্ধান্ত জানিয়ে ইসিতে চিঠি দিয়েছেন। আমরা চিঠি পেয়েছি। তবে এখনও আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়নি। গেজেটের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।”
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান তাঁর পৈতৃক নিবাস বগুড়া-৬ আসনের ১৫০টি কেন্দ্রের সবকটিতে জয় পান। এই আসনে তিনি মোট ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী আবিদুর রহমান পেয়েছেন ৯৭ হাজার ৬২৬ ভোট।
গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর ৭১ অনুচ্ছেদ অনুযায়ী, একজন ব্যক্তি একই সময়ে একাধিক আসনের সংসদ সদস্য থাকতে পারেন না। একাধিক আসনে নির্বাচিত হলে গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে কোন আসনটি রাখবেন, তা লিখিতভাবে নির্বাচন কমিশনকে জানাতে হয়। নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্ত না জানালে সংশ্লিষ্ট সব আসন শূন্য ঘোষণা করা হয়। এছাড়া কোন আসনটি রাখবেন তা চূড়ান্ত না করা পর্যন্ত শপথ গ্রহণও করা যায় না।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৩ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২১ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে