স্ট্রিম ডেস্ক

জুলাই অভ্যুত্থানের সম্মুখসারির নেতা শরিফ ওসমান হাদি হত্যার নিন্দা জানিয়েছে দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার দাবি জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। পাশাপাশি জাতীয় সংসদ নির্বাচনের আগে সংশ্লিষ্ট সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক নিউইয়র্কে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান। জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুযায়ী এই ঘটনার দ্রুত, নিরপেক্ষ, পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের জন্য বাংলাদেশি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
আন্তোনিও গুতেরেস ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনের আগে বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার স্বার্থে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।
এছাড়া নির্বাচনি পরিবেশ বজায় রাখার জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকতে, উত্তেজনা কমাতে এবং সর্বোচ্চ সংযম দেখাতেও বলেছেন জাতিসংঘ মহাসচিব।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর মতিঝিলে গণসংযোগ করে ফেরার পথে দুপুর আড়াইটার দিকে পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে অটোরিকশায় থাকা হাদির মাথা গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য গত সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার রাতে শরিফ ওসমান হাদির মৃত্যু হয়।

.png)

রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে আগামীকাল মঙ্গলবার ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) কমিশনররা। নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ সোমবার (২৭ জুলাই) নির্বাচন ভবনে সাংবাদিকদের এই তথ্য জানান।
১৯ মিনিট আগে
কিশোরগঞ্জের ভৈরবে একটি বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় একজন অটোরিকশা চালক নিহত হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার সকাল ৭টা থেকে টানা ৭ ঘণ্টা ধরে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের মিরারচর-আকবরনগর এলাকায় এ সংঘর্ষ চলে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের কর্মসূচি ঘিরে হত্যাকাণ্ডের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
ঢাকার অদূরে আশুলিয়ায় চলন্ত বাসে এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে সড়কে ব্যারিকেট দিয়ে ওই নারীকে উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় ভুক্তভোগীর মামলায় বাসটির চালক, চালকের সহকারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
৩ ঘণ্টা আগে