স্ট্রিম ডেস্ক

আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ও বিচারের রোডম্যাপ ঘোষণার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এ অবস্থান কর্মসূচির নেতৃত্ব রয়েছেন।
৮ মে, বৃহস্পতিবার রাত ৯টা ৪২ মিনিটে এক ফেসবুক পোস্টের মাধ্যমে এ কর্মসূচির ঘোষণা দেন হাসনাত আব্দুল্লাহ। যার পরিপ্রেক্ষিতে রাত ১০টা থেকেই যমুনার সামনে অবস্থান নিতে শুরু করেন এনসিপির নেতাকর্মীরা।
এ কর্মসূচিতে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নিজের ফেসবুক প্রোফাইলে লেখেন, ‘আমরা দেখতে পাচ্ছি ফ্যাসিস্ট ও খুনি আওয়ামী লীগের বিচার নিয়ে টালবাহানা হচ্ছে। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও নিষিদ্ধের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। আসামিদের জামিন দিয়ে দেওয়া হচ্ছে। অবৈধ ফ্যাসিস্ট সরকারের রাষ্ট্রপতিকে চোখের সামনে পালিয়ে যেতে দেওয়া হয়েছে। বিচার প্রশ্নে সরকারের প্রতি আমাদের অনাস্থার যায়গা তৈরি হয়েছে।’
তিনি আরও বলেন, ‘জুলাইয়ে আমাদের প্রতিশ্রুতি ছিল খুনিদের বিচার এবং মুজিববাদীরা বাংলার মাটিতে আর কখনো রাজনীতি করতে পারবে না। আজ রাতেই ফয়সালা হবে আওয়ামী লীগের বিষয়ে। আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিল ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপ না আসা পর্যন্ত আমরা রাজপথ থেকে উঠব না।’
রাত ১২টা ৩০ নাগাদ নাহিদ ইসলাম এ অবস্থান কর্মসূচিতে যোগ দেন।
নিষিদ্ধ হতে যাচ্ছে যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ
যমুনার সামনে অবস্থান কর্মসূচি ঘোষণার কিছুক্ষণ পর ক্রীড়া ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নিজের ফেসবুক পেজে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ হতে যাচ্ছে বলে জানান।
তিনি লেখেন, 'নিষিদ্ধ হতে যাচ্ছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ। সপ্তাহ খানেক আগে থেকেই প্রসেস করে সব ফরমালিটি শেষ করে এখন চূড়ান্ত পর্যায়ে আছে। গণহত্যাকারী আওয়ামীলীগ এবং তার সহযোগী সংগঠনগুলো নিষিদ্ধ এবং রাজনৈতিক ভাবে নিশ্চিহ্নকরণ নিশ্চিত করাই জুলাই গণ-অভ্যুত্থানের অঙ্গীকার।’
এই ঘোষণার পর নাহিদ ইসলাম নিজের ফেসবুক প্রোফাইলে লেখেন, ‘যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ নিষিদ্ধ করার প্রহসন মেনে নেওয়া হবে না। আওয়ামী লীগকে সন্ত্রাসী ও ফ্যাসিস্ট সংগঠন হিসেবে ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে। আইসিটি আইনে দল হিসেবে বিচার করার বিধান যুক্ত করতে হবে।’
আসিফ মাহমুদ অবশ্য পরে বলেন, যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধের ঘোষণা আন্দোলন দমনের প্রক্রিয়া নয় বরং আওয়ামী লীগ নিষিদ্ধের পথে আরেক ধাপ এগিয়ে যাওয়া।
দল হিসেবে আওয়ামী লীগের বিচার
এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় তথ্য উপদেষ্টা মাহফুজ আলম নিজের ফেসবুক প্রোফাইলে দল হিসেবে আওয়ামী লীগের বিচারের কথা উল্লেখ করে লেখেন, ‘দল হিসেবে লীগের বিচারের প্রভিশন যুক্ত করা হবে। ফ্যাসিস্ট লীগের বিচার হবেই। বিচার কাজ তরান্বিত করতে ট্রাইবুনাল-২ গঠিত হচ্ছে।’
সূত্রপাত
৭ মে, বুধবার রাতে থাই এয়ারওয়েজের একটি বিমানে থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এই ঘটনার পর আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তোলেন এনসিপির নেতাকর্মীরা।
এনসিপির যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে সরকার থেকে পদত্যাগের পরামর্শ দিয়ে নিজের ফেসবুক প্রোফাইলে লেখেন, ‘এনসিপির কেউ না, জুলাই এর আগের সাধারণ জনগণের কাতারের তাজনূভা হয়ে বলছি, মাহফুজ আর আসিফের সরকার থেকে সরে আসা উচিত। সরে এসে আবার রাজপথে জনগণের পাশে দাঁড়ানো উচিত। তাঁরা যে সরকারের অংশ, সে সরকার আর অভ্যুত্থানপন্থী নাই। আপনাদের আর মানাচ্ছে না ওখানে। সরে এসে জনগণকে আশ্বস্ত করেন। জুলাই এর শহীদদের কাছে দায়বদ্ধ থাকেন।’

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১৯ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে