স্ট্রিম প্রতিবেদক

মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত কমিটির তদন্ত প্রতিবেদন আগামীকাল শনিবার জমা দেওয়া হবে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, যে কক্ষে শিশুদের রাখা হয়েছিল সেখানে কোনো ভেন্টিলেশন ব্যবস্থা ছিল না।
কক্ষটির কাঠামোগত দুর্বলতার কথা তুলে ধরে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক মো. জাহিদ রায়হান শুক্রবার (২৯ মে) গণমাধ্যমকে বলেন, ‘যেখানে বাচ্চাগুলো মারা গেছে, সেখানে আমরা কোনো ভেন্টিলেশনের ব্যবস্থাই দেখিনি। সেখানে শুধু এসি চলে। মৃত্যুর বিষয়টি বাদ দিয়েও যদি মনে করি এসিগুলো হঠাৎ বন্ধ হয়ে গেছে, তাহলেও জায়গাটা খুব সাফোকেটিভ। প্রাথমিকভাবে বলা যায়, ওটা পোস্ট-অপারেটিভ হিসেবে ব্যবহার হওয়া উচিত হয়নি।’
বছরের পর বছর ধরে ওই একই কক্ষে কার্যক্রম চললেও আগে কোনো দুর্ঘটনা ঘটেনি উল্লেখ করে জাহিদ রায়হান আরও বলেন, ‘এ রকম একটা জায়গায় ছয়টি মৃত্যু খুব অস্বাভাবিক। ও রকম একটা পোস্ট-অপারেটিভ বছরের পর বছর ধরে চলছে, আগে কোনো দুর্ঘটনা হয়নি। এখন হঠাৎ ছয়টি বাচ্চা কেন মারা গেল, সেই কারণটা খুঁজে বের করা অত্যন্ত জরুরি।’
শনিবারের প্রতিবেদনে প্রকৃত কারণ উঠে আসবে আশ্বস্ত করে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মুহাম্মদ রুমী বলেন, ‘তদন্ত রিপোর্টের আগে আসলে কথা বলা ঠিক না। আমরা যা ফ্যাক্ট বা তথ্য পেয়েছি, প্রতিবেদনে ঠিক তাই বলব। এখানে বায়াসড বা পক্ষপাতমূলক কিছু বলার সুযোগ নেই। সবকিছু টু দ্য পয়েন্টেই তুলে ধরা হবে।’
এদিকে হাসপাতালে অবহেলার অভিযোগ এনে হাবিবুর রহমান নামের এক ভুক্তভোগী বাবার করা অভিযোগটি বৃহস্পতিবার নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করেছে রমনা থানা-পুলিশ। মামলায় হাসপাতাল কর্তৃপক্ষকে আসামি করা হয়েছে।
এই মর্মান্তিক ঘটনায় দায়ীদের বিচার ও ক্ষতিপূরণ চেয়ে সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ইশরাত হাসান। শুক্রবার ই-মেইলের মাধ্যমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর এবং আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের কাছে পাঠানো এই নোটিশে আগামী ৭২ ঘণ্টার মধ্যে দৃশ্যমান পদক্ষেপ নিতে বলা হয়েছে। অন্যথায় জনস্বার্থে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান এই আইনজীবী।
প্রসঙ্গত, গত বুধবার সকালে মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালের ডেলিভারির পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় এক থেকে তিন দিন বয়সী ছয় নবজাতকের মৃত্যু হয়। রাতে হঠাৎ নবজাতকদের শ্বাসকষ্ট, বমি ও শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলেও হাসপাতাল কর্তৃপক্ষ পর্যাপ্ত জরুরি চিকিৎসা বা স্থানান্তরের ব্যবস্থা করেনি বলে স্বজনরা অভিযোগ তোলেন। এরপরই ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৭ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে