স্ট্রিম সংবাদদাতা

বঙ্গোপসাগরে মাছ ধরার সময় জলদস্যুদের গুলিতে কক্সবাজারের কুতুবদিয়ার এক কিশোর জেলে নিহত হয়েছেন। গতকাল বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে শাহাদত হোছাইনের (১৭) মাছ ধরার ট্রলারটি উপকূলে এলে বিষয়টি জানাজানি হয়। রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে দুপুরে কুতুবদিয়ার পশ্চিমে গভীর সাগরে মাছ ধরতে গেলে এই হামলার শিকার হন।
নিহত শাহাদত হোছাইন উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের মনছুর আলী হাজিরপাড়ার মৃত মো. বাদশার ছেলে। জসীম উদ্দিনের মালিকানাধীন একটি ফিশিং বোটে তিনি ২০ জন মাঝি-মাল্লা মাছ ধরছিলেন।
ফিশিং বোট মালিক নাছির উদ্দিন জানান, বুধবার দুপুরের দিকে তাঁর ভাই জসীম উদ্দিনের একটি ফিশিং বোটে ২০ জন মাঝি-মাল্লাসহ সাগরে মাছ ধরছিল। দুপুর ২টার দিকে একদল জলদস্যু বোটটিকে লক্ষ্য করে ধাওয়া দেয়। এক পর্যায়ে দস্যুরা ওই বোটে উঠতে না পেরে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ শাহাদত হোছাইন গুরুতর আহত হয়।
নাছির উদ্দিন আরও জানান, রাত সাড়ে ১১টার দিকে বোটটি উপকূলে ফিরে আসে। পরে স্বজনরা শাহাদতকে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক তাসনিমুল আবেদীন রাহাত জানান, হাসপাতালে আনার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে শাহাদত হোছাইনের মৃত্যু হয়েছে।
গুলিতে জেলে নিহতের বিষয়ে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস বলেন, ‘সাগরে জলদস্যুদের গুলিতে নিহত শাহাদত হোছাইনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আজ বৃহস্পতিবার সকালে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।’ তবে ওই ঘটনায় আজ দুপুর পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানান তিনি।

.png)

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রোববার (২৬ জুলাই) শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
২৩ মিনিট আগে
প্রবাসীদের সুবিধার্থে রাজধানীর আশকোনায় হজ্জ ক্যাম্পে ১০০ শয্যার আবাসন ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (২৬ জুলাই) হজ্জ ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
৩৪ মিনিট আগে
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। রোববার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।
৩৯ মিনিট আগে
শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১ ঘণ্টা আগে