স্ট্রিম প্রতিবেদক

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও রোগটির উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিনজনের হাম শনাক্ত হয়েছিল, বাকিদের ছিল লক্ষণ। একই সময়ে ১ হাজার ২৭৬ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৫ মার্চ থেকে দেশে হাম শনাক্ত হওয়া ৪৭ জনের এবং এর উপসর্গ নিয়ে ২২৬ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় (২৭ এপ্রিল সকাল ৮টা থেকে ২৮ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত) নতুন করে ১৬৩ জনের হাম শনাক্ত হয়েছে। এতে শনাক্ত হওয়ায় হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৮৫৬ জনে।
এতে আরও বলা হয়, গত এক দিনে ১ হাজার ২৭৬ জন সন্দেহজনক হামের রোগী পাওয়া গেছে। এ নিয়ে হামের উপসর্গ থাকা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ হাজার ৬৬২ জনে।
হাসপাতালে ভর্তি ও সুস্থতার পরিসংখ্যান তুলে ধরে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হামের সন্দেহজনক লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯০৬ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯৭৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, শুরু থেকেই হামের প্রকোপ ও মৃত্যু সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। শনাক্ত হওয়া হাম রোগীর মধ্যে ৩১ জনই ঢাকায় মারা গেছে। এ ছাড়া বরিশালে ৫ জন, চট্টগ্রামে ৪ জন, রাজশাহীতে ৩ জন এবং ময়মনসিংহ ও সিলেটে দুজন করে মারা গেছে।
লক্ষণ নিয়ে মৃত্যুর সংখ্যায়ও ঢাকা বিভাগ শীর্ষে। এই বিভাগে হামের লক্ষণ নিয়ে ১০৫ জন মারা গেছে। এরপরই রয়েছে রাজশাহী, সেখানে মারা গেছে ৭০ জন। শনাক্তের দিক থেকেও ঢাকা বিভাগ প্রথমে অবস্থান করছে। দেশে মোট ৪ হাজার ৮৫৬ নিশ্চিত হাম রোগীর মধ্যে ৩ হাজার ৩১১ জনই ঢাকা বিভাগের।
এদিকে, গত ৫ এপ্রিল থেকে শুরু হওয়া হামের টিকাদান কার্যক্রমে বিভাগীয় পর্যায়ে নির্ধারিত লক্ষ্যমাত্রার প্রায় ১০০ শতাংশ অর্জিত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বিভাগীয় পর্যায়ে ৯৪ লাখ ৩৩ হাজার ৩৯৫ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রার বিপরীতে দেওয়া হয়েছে ৯৪ লাখ ২৩ হাজার ৭৯৯ জনকে। সিটি করপোরেশন এলাকাগুলোতে লক্ষ্যমাত্রার বেশি টিকা দেওয়া হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদরে সালিস বৈঠকে প্রতিপক্ষের হামলায় জাহাঙ্গীর আলম (৫০) নামে শ্রমিক দলের নেতা নিহত হয়েছেন। সোমবার (১৫ জুন) সন্ধ্যায় উপজেলার সুলতানপুর ইউনিয়নের সুলতানপুর উত্তরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
যশোরের শার্শায় প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার (১৫ জুন) পাঁচজনের নাম উল্লেখ করে থানায় মামলা হয়। পরে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদে সদস্যদের উত্থাপিত ৫৫টি ছাঁটাই প্রস্তাব কণ্ঠভোটে নাকচ করে বিভিন্ন মন্ত্রণালয়ের জন্য সম্পূরক বাজেট পাস করা হয়েছে।
১ ঘণ্টা আগে
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে অতিরিক্ত প্রায় ৪ হাজার ৯২৩ কোটি টাকা বরাদ্দ নিয়ে সরকার ও বিরোধী দলের বিতর্ক হয়েছে। সোমবার (১৫ জুন) সংসদে ২০২৫-২৬ অর্থবছরের সম্পূরক বাজেটের আওতায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত বরাদ্দের প্রস্তাবের ওপর আলোচনা হয়।
২ ঘণ্টা আগে