স্ট্রিম প্রতিবেদক

মীর মুগ্ধসহ জুলাই গণঅভ্যুত্থানে ১১ জনের হত্যার তদন্ত প্রতিবেদন প্রস্তুত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। যাচাই-বাছাই শেষে শিগগির প্রতিবেদনগুলো আদালতে উপস্থাপন করা হবে।
রাজধানীর উত্তরায় শহীদ মুগ্ধ মঞ্চে জুলাই অভ্যুত্থানে শহীদদের পরিবার ও আহতদের সঙ্গে মতবিনিময় এবং গণশুনানিতে এসব কথা বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। বিচারিক জটিলতা ও দ্বৈত তদন্ত এড়াতে দেশের বিভিন্ন থানায় হওয়া জুলাই হত্যাকাণ্ডের সব মামলা ট্রাইব্যুনালের অধীনে আনার কথাও জানান।
চিফ প্রসিকিউটর বলেন, ‘মুগ্ধসহ ১১ শহীদকে কেন্দ্র করে যারা অপরাধী, তাদের রিপোর্ট ইতোমধ্যে জমা হয়েছে। আমি যাচাই-বাছাই করে দেখছি। সঠিক মনে হলে আদালতে জমা দেব এবং বিচার শুরু হয়ে যাবে।’
জুলাই আন্দোলন ঘিরে দেশের বিভিন্ন থানায় করা মামলার বিষয়ে চিফ প্রসিকিউটর বলেন, ‘থানায় যে মামলাগুলো হয়েছে, সেগুলোতে আমরা দ্বৈত তদন্ত রাখব না। জুলাই আন্দোলন সম্পর্কিত যেসব মামলা বিভিন্ন থানায় হয়েছে, সেগুলো আমরা সব নিয়ে আসব। স্থানীয়ভাবে যে তদন্তগুলো হচ্ছে, আমরা এখন সেগুলো তদন্ত করব এবং তারা যেন আর কোনো সমান্তরাল তদন্ত না করে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে চিঠি দেব।’
ট্রাইব্যুনাল ঢালাওভাবে কাউকে আসামি করবে না বলেও জানান তিনি। আমিনুল ইসলাম বলেন, ‘আমরা কোনো পুলিশের বা আমলার বিচার করছি না; আমরা অপরাধের ও খুনির বিচার করছি। আমরা বিশ্বাস করি, আমরা দলীয়ভাবে বা বিশেষ উদ্দেশ্যে মোটিভেটেড হয়ে তদন্ত করছি না। কোনো নিরপরাধ ব্যক্তিকে আসামি করতে চাই না। আবার কোনো অপরাধী যাতে ছাড়া না পায়, সে বিষয়ে তীক্ষ্ণ নজর রাখছি।’
দ্রুত বিচারের স্বার্থে শহীদ পরিবারের কাছে থাকা ভিডিও ফুটেজ এবং অন্যান্য দালিলিক প্রমাণ দিয়ে তদন্ত সংস্থাকে সহায়তার আহ্বানও জানান তিনি।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩২ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪২ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে