স্ট্রিম সংবাদদাতা

রাজশাহীতে জমি কেনাবেচা নিয়ে বিরোধের জেরে বাড়ির সামনে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে নগরের শাহমখদুম থানার পবা রাইসমিলপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত মো. সাব্বির (২১) ওই এলাকা শাহিন ইসলামের ছেলে। তিনি বাবার খাবারের হোটেলে কাজ করতেন। কিছুদিন আগে তাঁর বাবা অভিযুক্ত যুবকের মায়ের কাছ থেকে আধা কাঠা জমি কেনায় এই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয় লোকাজন।
অভিযুক্ত মো. জাসন (২৫) একই পাড়ার আমিরুল ইসলামের ছেলে। হত্যাকাণ্ডের পর তাঁদের পরিবারের সবাই এলাকা থেকে গা-ঢাকা দিয়েছেন। জাসনের বিরুদ্ধে মাদকসংশ্লিষ্টতার অভিযোগে একাধিক মামলা রয়েছে। এসব মামলা তিনি একাধিকবার জেল খেটেছেন বলেও জানিয়েছেন শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন। সপ্তাহখানেক ধরে এলাকায় তাঁর উত্তেজনা বেড়ে গিয়েছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।

রাইসমিলপাড়ার একাধিক বাসিন্দা জানান, জাসনের মা শিরিন বেগম তাঁর আধা কাঠা জমি সন্তানের আপত্তি সত্ত্বেও কিছুদিন আগে বিক্রি করেন। এই জমি কেনার কারণেই শাহিন ও তাঁর পরিবারের ওপর ক্ষুব্ধ ছিলেন জাসন। এর জেরে গতকাল মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) তিনি শাহিনকে মারধর করেন। আজ দুপুরে বাড়ির সামনে গিয়ে সাব্বিরকে পেয়ে তাঁর বুকে ছুরি মেরেই পালিয়ে যান জাসন।
ছুরিকাঘাতের পর সাব্বিরকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস জানান, সাব্বিরের বুকে গভীর ক্ষত ছিল। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
শাহমখদুম থানার ওসি ফারুক হোসেন বলেন, ‘মরদেহ হাসপাতালে নেওয়ার পর আমরা খবর পাই। এর আগেই অভিযুক্ত জাসেন পালিয়ে গেছে। তাঁকে আটকের চেষ্টা চলছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ নিয়ে হত্যা মামলাও হবে।’

.png)

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
২৫ মিনিট আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
৩৯ মিনিট আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে