বাসস

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে শনিবার আগুন লাগার সঙ্গে সঙ্গে বিমানবন্দরের নিজস্ব ফায়ার ইউনিট ৩০ সেকেন্ডের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
আজ ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যানের দেওয়া তথ্যানুযায়ী, বিমানবন্দরের নিজস্ব ফায়ার ইউনিট ঘটনাস্থলে ৩০ সেকেন্ডের মধ্যেই পৌঁছেছে।
তিনি ফয়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইউনিটগুলোকে বিমানবন্দরে প্রবেশের অনুমতির জন্য অপেক্ষা করতে হয়েছে—এমন অভিযোগ প্রত্যাখ্যান করেন। তবে বিলম্ব সংক্রান্ত যেকোনো অভিযোগ খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি ।
উপদেষ্টা বলেন, অগ্নিকাণ্ডে সৃষ্ট ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। এ ঘটনার পর ২১টি ফ্লাইট বাতিল বা অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।
তিনি জানান, বিমান চলাচল স্বাভাবিক রাখতে ও ব্যবস্থাপনা সহজ করতে আগামী তিন দিনের জন্য সব নন-সিডিউল ফ্লাইটের ভ্যাট ও কর মওকুফ করা হয়েছে।
তিনি আরও বলেন, সব আমদানি কার্গো ৩৬ ঘণ্টার মধ্যে ছাড় করা হবে এবং বিদ্যমান বীমা ব্যবস্থার ভিত্তিতে ক্ষতিপূরণের ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ছয় ঘণ্টারও বেশি সময় বিমান চলাচল বন্ধ থাকে। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ বিমানবাহিনী, নৌবাহিনী ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সমন্বিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের তথ্যানুযায়ী, দুপুর ২টা ১৫ মিনিটের দিকে কার্গো ভিলেজের আমদানি বিভাগে আগুন লাগে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, আগুন নিয়ন্ত্রণে আনার অভিযানে একাধিক সংস্থা সমন্বিতভাবে অংশ নেয় এবং বিমান ও নৌবাহিনীর অগ্নিনির্বাপণ ইউনিটও সহায়তা করে।

.png)

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
২১ মিনিট আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
৪৪ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘পদোন্নতির ক্ষেত্রে কোনো কর্মকর্তার রাজনৈতিক পরিচয় বা ব্যক্তিগত পছন্দ-অপছন্দ যেন মূল্যায়নে প্রভাব না ফেলে। পেশাগত দক্ষতা, নেতৃত্বের সক্ষমতা, সততা, বিশ্বস্ততা, শৃঙ্খলা, আনুগত্য এবং দায়িত্ব পালনের যোগ্যতাকেই পদোন্নতির প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করতে হবে।’
২ ঘণ্টা আগে
রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেওয়া মো. সাহাবুদ্দিনকে বিচারের মুখোমুখি করার দাবি আমলে নেওয়ার মতো নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ‘আমরা তাঁর সহযোগিতা পেয়েছি।’
২ ঘণ্টা আগে