স্ট্রিম প্রতিবেদক

জনবান্ধব, স্বচ্ছ ও নিরপেক্ষ পুলিশিং ব্যবস্থা গড়ে তুলতে ‘পুলিশ জবাবদিহিতা কমিশন ২০২৫ (খসড়া)’ চূড়ান্তকরণের লক্ষ্যে আগামীকাল বৃহস্পতিবার এক সভা ডাকা হয়েছে। সভায় সভাপতিত্ব করবেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
আগামীকাল (৯ অক্টোবর) বেলা তিনটায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিনি কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হবে। ঢাকা স্ট্রিমকে এমন তথ্য নিশ্চিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র।
সূত্রটি জানিয়েছে, সভায় উপস্থিত থাকবেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার।
সভায় কমিশনের কাঠামো, এখতিয়ার, অভিযোগ গ্রহণ ও তদন্ত প্রক্রিয়া, জবাবদিহিতা নিশ্চিতে নাগরিক অংশগ্রহণ এবং কমিশনের স্বাধীনতা রক্ষার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হবে। পাশাপাশি পুলিশি অনিয়ম ও নাগরিক হয়রানির অভিযোগ যাচাইয়ের জন্য একটি স্বতন্ত্র তদন্ত ইউনিট গঠনের প্রস্তাবও তোলা হতে পারে।
এই কমিশন গঠিত হলে নাগরিকদের অভিযোগের দ্রুত নিষ্পত্তি, পুলিশি ক্ষমতার অপব্যবহার প্রতিরোধ এবং সুশাসন প্রতিষ্ঠায় নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, পুলিশকে জনগণের আস্থায় আনতে হলে তাদের জবাবদিহি নিশ্চিত করতে হবে। এটা বাস্তবায়িত হলে পুলিশের কাজের স্বচ্ছতা ও মানবাধিকার পরিস্থিতি উভয়ই উন্নত হবে।
এর আগে পুলিশের নিরপেক্ষতা ও জবাবদিহি বাড়াতে জোর দিয়ে পৃথক পুলিশ কমিশন গঠনসহ বলপ্রয়োগ, আটক, গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদে আমূল পরিবর্তন আনার ওপর গুরুত্ব দিয়েছে অন্তর্বর্তী সরকারের গঠিত পুলিশ সংস্কার কমিশন।
গত ফেব্রুয়ারিতে প্রকাশিত পুলিশ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদনে আইনপ্রয়োগকারী সংস্থার সদস্যদের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তের পূর্ণ ক্ষমতা জাতীয় মানবাধিকার কমিশনকে দেওয়ারও সুপারিশ করা হয়েছে।
পুলিশ সংস্কার একটি দীর্ঘমেয়াদি ও চলমান প্রক্রিয়া বলে তুলে ধরে কমিশন বলেছে, প্রস্তাবগুলো বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার বিকল্প নেই। এ ক্ষেত্রে রাজনৈতিক ঐকমত্য ও অঙ্গীকারের বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কমিশন আশা প্রকাশ করেছে, রাজনৈতিক সদিচ্ছা ও জবাবদিহিতা নিশ্চিত করা গেলে কমিশনের সুপারিশ বাস্তবায়নের মাধ্যমে একটি জনমুখী, জবাবদিহিমূলক, দক্ষ ও নিরপেক্ষ পুলিশি সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব হবে।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩২ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪৩ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে