স্ট্রিম প্রতিবেদক

সরকারঘোষিত সময় আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, ‘নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই।’
আজ সোমবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন।
আসিফ নজরুল বলেন, ‘আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে, জুলাই গণঅভ্যুত্থানের যারা পক্ষশক্তি, তাদের বিচার-বিবেচনাবোধের প্রতি আমাদের আস্থা রয়েছে।’
তিনি বলেন, ‘এর আগেও বিভিন্ন ইস্যুতে তাদের মধ্যে মতবিরোধ হয়েছে। মতবিরোধ শেষও হয়েছে। আপনারা তা দেখেছেন। বিভিন্ন বিষয়ে মতভিন্নতা থাকতে পারে, প্রয়োজনীয় মুহূর্তে অবশ্যই তাদের মধ্যে ঐক্য দেখতে পারব।’
‘সরকারের পক্ষ থেকে আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন করার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ। এটা আমাদের প্রধান উপদেষ্টা বারবার বলেছেন। নির্বাচন কমিশনকে সে রকম নির্দেশনা দেওয়া হয়েছে। তারা সব পদক্ষেপ গ্রহণ করছেন। এর আগে কিছু বিষয়ে যে মতভিন্নতা ও মতপার্থক্য রয়েছে, আমরা আশা করি সেগুলো দূর হয়ে যাবে,’—যোগ করেন আইন উপদেষ্টা।
নির্বাচনকালীন সরকার গঠন নিয়ে কোনো আলোচনা নেই জানিয়ে আসিফ নজরুল বলেন, ‘এটা তো আপনারা ‘যদি’র ব্যাপার বললেন। নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে যে অবস্থান, সেটা আমরা বারবার বলেছি। আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ। আমাদের যত রাষ্ট্রীয় কর্মকাণ্ড আছে এই লক্ষ্যকে সামনে রেখেই অগ্রসর হচ্ছে। এখানে পিছু হটার কোনো সুযোগ নেই।’
এনসিপি চাইছে জাতীয় নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচন—এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘এটাতো এনসিপির দলীয় বক্তব্য। তাদের দলীয় বক্তব্য নিয়ে আমার বলার কিছু নেই। আমি সরকারের বক্তব্য যেটা, সেটা বললাম।’
এ সময়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি গত এক বছরে মাঝেমধ্যে বেশ অবনতি হয়েছে, আবার ভালো হয়েছে। একটা বিপ্লব-পরবর্তী পরিস্থিতিতে সমাজে নানারকম অস্থিরতা থাকে। এসব অস্থিরতার পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি মাঝেমধ্যে যে অবনতি ঘটে সেটা যতই দুঃখজনক হোক, হতাশাজনক হোক, এটি খুব অস্বাভাবিক বলে মনে করি না।’
তিনি বলেন, ‘আমরা এরকম পরিস্থিতি আগে সামলেছি, আবার ভালো হয়ে গেছে। ইনশাআল্লাহ ভালো হবে আবার।’

চট্টগ্রামের রাউজানে যুবদলের এক কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২৬ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের শমসেরপাড়ার সড়কে এ ঘটনা ঘটে। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
১০ মিনিট আগে
রাজশাহীর দাওকান্দি সরকারি কলেজের শিক্ষিকা (ডেমোনস্ট্রেটর) আলেয়া খাতুন হীরাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) অধ্যক্ষের কার্যালয়ে এক বিএনপি নেতাকে চড় মারার ঘটনার জেরে এই সিদ্ধান্ত নিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
১০ ঘণ্টা আগে
ভৌগোলিক কারণে সাতক্ষীরায় প্রতিবছর সবার আগে আম পাকে। অপরিপক্ব আম সংগ্রহ ও বাজারজাত ঠেকাতে আম সংগ্রহের ক্যালেন্ডার (সময়সূচি) ঘোষণা করেছে জেলা প্রশাসন। নির্ধারিত সময়ের আগে আম পাড়া বা বিক্রি করা যাবে না বলেও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
১০ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকার অপরাজেয় বাংলার সামনে বজ্রপাতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।
১১ ঘণ্টা আগে