স্ট্রিম প্রতিবেদক

জাতীয় পুনর্গঠন ও রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক ঐকমত্যের আহ্বান জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি। সোমবার (২৭ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এ আহ্বান জানান তিনি।
জোনায়েদ সাকি বলেন, বাংলাদেশ বর্তমানে গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ অতিক্রম করছে। সঠিক সংস্কারই দেশকে স্থিতিশীলতার পথে নিয়ে যাবে।
তিনি বলেন, ২০১১ সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পরই দেশে একদলীয় প্রবণতা শুরু হয়। পরে এটি শক্তিশালী হয়ে কর্তৃত্ববাদী কাঠামোতে পরিণত হয়।
জোনায়েদ সাকি বলেন, নির্বাচন ছাড়া ক্ষমতা চর্চার ফলে জাতীয় পুনর্গঠন অনিবার্য হয়ে ওঠে। কোনো ধারণা সমাজকে গভীরভাবে প্রভাবিত করলে তা রাজনৈতিক শক্তিতে রূপ নেয়। ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের রাজনীতিতে মোড় তৈরি করেছে। জনগণ একটি দলকে নির্বাচিত করেছে এবং রাষ্ট্র পরিচালনার নতুন অধ্যায় শুরু হয়েছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, বিএনপি ও গণসংহতি আন্দোলনের বিভিন্ন সময়ের ঘোষিত দাবিগুলো সংস্কারের প্রয়োজনকে প্রতিফলিত করে। দীর্ঘ রাজনৈতিক আন্দোলন এবং দমন-পীড়নের মধ্য দিয়ে এই দাবিগুলো জনসমক্ষে এসেছে। রাজনৈতিক স্থবিরতা কাটাতে অর্থনৈতিক ও সাংস্কৃতিক কাঠামোর মৌলিক পরিবর্তন জরুরি। গোষ্ঠীভিত্তিক অর্থনৈতিক কাঠামো বা ‘ক্রনি ক্যাপিটালিজম’ রাষ্ট্রকে অনেক দুর্বল করেছে। এই ব্যবস্থার কারণেই দেশে ব্যাপক সম্পদ পাচারের সুযোগ তৈরি হয়েছে।
জোনায়েদ সাকি বলেন, শিক্ষা ও স্বাস্থ্যের মতো মৌলিক খাতকে অগ্রাধিকার দিয়ে নতুন কাঠামো গড়তে হবে। বেসরকারি বিনিয়োগকে উৎসাহিত করে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হবে।
জোনায়েদ সাকি বলেন, সামাজিক ও কাঠামোগত পরিবর্তন ছাড়া নারী নির্যাতন, মাদকের মতো সমস্যার স্থায়ী সমাধান হবে না।
রাজনৈতিক বিভাজন ও ঘৃণার সংস্কৃতি পরিহারের আহ্বান জানিয়ে জোনায়েদ সাকি বলেন, জাতীয় ঐক্য প্রতিষ্ঠা না হলে গণতান্ত্রিক অগ্রযাত্রা চরমভাবে বাধাগ্রস্ত হবে। জুলাই জাতীয় সনদ ও রাষ্ট্র সংস্কার বাস্তবায়নে জাতীয় ঐকমত্য থাকা অপরিহার্য।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৩ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২১ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে