স্ট্রিম প্রতিবেদক

দায়িত্ব গ্রহণের এক মাসে নগরবাসীর সেবা ও উন্নয়নে নেওয়া পদক্ষেপ ও কার্যক্রমের বিবরণ তুলে ধরেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। বৃহস্পতিবার (২ এপ্রিল) নগর ভবন অডিটোরিয়ামে ‘মার্চ মাসের কার্যক্রম’ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব বিবরণ তুলে ধরেন তিনি।
আবদুস সালাম জানান, গত ২৫ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের পর সীমিত বাজেট সত্ত্বেও পরিবেশ উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবা সহজীকরণে নানামুখী উদ্যোগ নেওয়া হয়েছে।
কাজের ফিরিস্তি দিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, ‘ইতিমধ্যে ২০টি পার্ক-উদ্যান ও ১৩টি খেলার মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। জিরো পয়েন্ট থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত সৌন্দর্যবর্ধন কার্যক্রম এবং বর্ষার জলাবদ্ধতা মোকাবিলায় ৩৩টি হটস্পট চিহ্নিত করে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।’
বর্জ্য ব্যবস্থাপনা ও কার্বন নিঃসরণ হ্রাসে পরিকল্পনার কথা জানিয়ে প্রশাসক বলেন, ‘পরীক্ষামূলকভাবে এমআরএফ সেন্টারে দৈনিক ৩০০ টন গৃহস্থালি বর্জ্য থেকে বায়োগ্যাস, কম্পোস্ট ও বায়োফুয়েল উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে বছরে প্রায় ৫ লাখ ১৫ হাজার টন কার্বন নিঃসরণ হ্রাস পাবে এবং ল্যান্ডফিলে অগ্নিকাণ্ডের ঝুঁকি কমবে। এই প্রকল্প সফল হলে ভবিষ্যতে দৈনিক ৩ হাজার ৫০০ টন পর্যন্ত বর্জ্য সম্পদে রূপান্তর করা সম্ভব হবে।’
সামাজিক ও ধর্মীয় সেবার বিষয়ে আবদুস সালাম জানান, ১ হাজার ৮৭০ জন ইমাম ও সমসংখ্যক মুয়াজ্জিনকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া সাধারণ মানুষের ভোগান্তি কমাতে কবরস্থান ও শ্মশানঘাটের রেজিস্ট্রেশন ফি কমিয়ে মাত্র ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে এবং জাতীয় ঈদগাহে ঈদের জামাত সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয়েছে।
মশক নিয়ন্ত্রণ ও জনশৃঙ্খলা বিষয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, মশক নিধনে ঝুঁকিপূর্ণ ১০টি ওয়ার্ডে বিশেষ অভিযান চালানো হচ্ছে। এছাড়া আধুনিক বর্জ্যবাহী যানবাহন সংগ্রহ, সায়েদাবাদ বাস টার্মিনালে শৃঙ্খলা ফেরানো, নিউমার্কেট এলাকায় আধুনিক ফুটওভার ব্রিজ উদ্বোধন এবং নাগরিক সমস্যার কথা সরাসরি শুনতে ‘পাবলিক হিয়ারিং ডে’ চালুর প্রতিশ্রুতি দেন তিনি। জলাবদ্ধতা নিরসনে দ্রুতই নতুন ৫টি পানি নিষ্কাশন আউটলেট নির্মাণ করা হবে বলেও জানান সিটি প্রশাসক।

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১২ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৪ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১৪ ঘণ্টা আগে