স্ট্রিম প্রতিবেদক

চলতি মে মাসের মধ্যেই গার্মেন্টসকর্মীদের ঈদ বোনাস এবং আগামী ১ থেকে ৩ জুনের মধ্যে তাদের বেতন পরিশোধ করতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (১৯ মে) পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা জানান, “গার্মেন্টস কর্মীদের বোনাস অবশ্যই মে মাসের মধ্যেই পরিশোধ করতে হবে। বেতন দিতে হবে ১ থেকে ৩ জুনের মধ্যে। শ্রমিকদের যৌক্তিক দাবি মেনে নিতে হবে। তবে কেউ যদি অযৌক্তিক দাবি তুলে রাস্তা অবরোধ বা জনদুর্ভোগ সৃষ্টি করেন, তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”
তিনি আরও বলেন, “ঈদকে সামনে রেখে কোনো বাস, ট্রেন বা নৌযান অতিরিক্ত যাত্রী পরিবহন করতে পারবে না। পশু পরিবহনেও একই নিয়ম মানতে হবে।”
জনদুর্ভোগ রোধে শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, “মানুষের দাবি থাকতেই পারে। তবে তা যেন যৌক্তিক হয়। আমরা সব মন্ত্রণালয়কে আহ্বান জানাই, যৌক্তিক দাবি মেনে নিতে। কিন্তু অযৌক্তিক দাবিতে রাস্তায় নেমে জনগণের কষ্ট কেউ যেন না বাড়ায়। নিজ নিজ কারখানা বা কমপ্লেক্সের ভেতরেই দাবি জানানো উচিত।”

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১৯ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে