জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে ৮ দিনের কর্মসূচি বিএনপির

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ১৮ মে ২০২৬, ১৮: ৫১
যৌথসভা শেষে কথা বলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে আট দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সোমবার (১৮ মে) নয়াপল্টনে এক যৌথসভা শেষে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

তিনি জানান, আগামী ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত আট দিন বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়েছে। রিজভী বলেন, ‘কর্মসূচি পালনকালে যাতে জনদুর্ভোগ না হয়, সে বিষয়ে নেতাকর্মীরা সতর্ক থাকবে।’

রিজভী আরও জানান, কর্মসূচির মধ্যে রয়েছে পোস্টার প্রকাশ, কালো ব্যাজ ধারণ এবং বিভিন্ন সংবাদপত্র ও অনলাইনে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ। এছাড়া ৩১ মে রাজধানীর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে কেন্দ্রীয়ভাবে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

রিজভী বলেন, ৩০ মে (শনিবার) ভোরে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হবে। ওই দিন বেলা ১১টায় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ, জিয়ারত ও ওলামা দলের দোয়া মাহফিল হবে।

অন্যান্য কর্মসূচির মধ্যে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের প্রতি থানায় দুস্থদের কাপড় ও খাদ্যসামগ্রী বিতরণ করা হবে। এছাড়া সারা দেশের জেলা ও মহানগর কার্যালয়গুলোতেও পতাকা অর্ধনমিতকরণ ও আলোচনা সভার আয়োজন করা হবে বলেও জানান তিনি।
উলে১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সৈনিকদের হাতে জিয়াউর রহমান নিহত হন।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত