স্ট্রিম সংবাদদাতা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্যকে নিয়ে ফেসবুকে ‘মানহানিকর’ পোস্ট দেওয়ার অভিযোগে এক শিক্ষার্থীকে তলব করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাকে মঙ্গলবার (১৪ জুলাই) প্রক্টর অফিসে উপস্থিত হতে বলা হয়েছে।
টানা বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতায় শিক্ষার্থীদের যাতায়াতে অসুবিধার বিষয়টি বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা স্থগিত থাকবে কি না—এ বিষয়ে প্রশাসনের সিদ্ধান্ত জানতে উপাচার্যের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) কার্যনির্বাহী সদস্য মো. জাহিদ হাসান। উপাচার্যের কাছ থেকে সাড়া না পেয়ে কল লগ ও হোয়াটসঅ্যাপে পাঠানো বার্তার স্ক্রিনশটসহ গত রোববার একটি ফেসবুক পোস্ট দেন তিনি।
ওই পোস্টকে ‘মানহানিকর’ উল্লেখ করে আজ সোমবার (১৩ জুলাই) তাকে প্রক্টর দপ্তরে উপস্থিত হওয়ার জন্য নোটিশ দেওয়া হয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দীন স্বাক্ষরিত এই নোটিশে বলা হয়েছে, মো. জাহিদ হাসান নামের এক শিক্ষার্থী ফেসবুকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও উপাচার্যকে নিয়ে মানহানিকর বক্তব্য দিয়েছেন। এ পরিপ্রেক্ষিতে তাকে আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় প্রক্টর অফিসে উপস্থিত হতে বলা হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক তানিয়া তাহমিনাকে অনুরোধ করা হয়েছে।
তলবের বিষয়ে জানতে চাইলে জকসুর কার্যনির্বাহী সদস্য জাহিদ হাসান বলেন, ‘দুর্যোগপূর্ণ আবহাওয়ায় শিক্ষার্থীদের ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও কোনো কার্যকর সাড়া পাইনি। শিক্ষার্থীদের কাছে জবাবদিহি নিশ্চিত করতে তথ্য-প্রমাণসহ বিষয়টি তুলে ধরার কারণেই আমাকে শোকজ করা হয়েছে বলে মনে করি। এর আগেও টিএসসি সংস্কার, ক্যাফেটেরিয়াসহ বিভিন্ন বিষয়ে প্রশাসনের ধীরগতি ও দায়িত্বহীনতা দেখা গেছে। শিক্ষার্থীদের স্বার্থে কথা বলাকে শাস্তিযোগ্য বিষয় হিসেবে দেখাটা দুঃখজনক।’
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে করা একটি পোস্টের কারণে জাহিদ হাসানকে তলব করা হয়েছে এবং পোস্টটির একটি কপি প্রক্টর অফিসে সংরক্ষিত রয়েছে।
তবে ঠিক কোন বক্তব্যকে মানহানিকর হিসেবে বিবেচনা করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, এই মুহূর্তে আমার কাছে পোস্টটির কপি নেই, তাই বলতে পারছি না।
প্রক্টর আরও বলেন, সারাদিন ফোনে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় বিভাগীয় চেয়ারম্যানের মাধ্যমে জাহিদ হাসানকে প্রক্টর অফিসে উপস্থিত হওয়ার জন্য জানানো হয়েছে। তিনি উপস্থিত হলে এবং সংরক্ষিত পোস্টটি পর্যালোচনা করা হলে প্রশাসনের দৃষ্টিতে কোন বক্তব্যগুলো আপত্তিকর বা মানহানিকর বলে বিবেচিত হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হবে।

.png)

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯১ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৩৯টি মামলা করা হয়।
২৭ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে একটি ট্রাকভর্তি ২৪ টন সার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এই সার ভারতে পাচারের উদ্দেশ্যে মজুত করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার (২৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বিজিবি।
২ ঘণ্টা আগে
দেশের ৬৪টি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং সরকারি উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম তদারকির জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপদের দায়িত্ব দিয়েছে সরকার।
৫ ঘণ্টা আগে
সিরাজগঞ্জ সদরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সিএনজি অটোরিকশার ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ সময় আহত অপর একজনকে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৫ ঘণ্টা আগে