স্ট্রিম সংবাদদাতা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আন্দোলনের কারণে উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। মধ্যরাত পর্যন্ত চলা আলোচনায় আন্দোলনকারীদের মূল দাবি একক ‘কম্বাইন্ড ডিগ্রি’র বিষয়ে সিদ্ধান্ত আসেনি। তবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও হল খোলার বিষয়ে আজ বুধবার জরুরি সিন্ডিকেট সভা ডেকে সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়। প্রশাসনের এমন আশ্বাসে আন্দোলনের কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদীয় সম্মেলন কক্ষে আলোচনায় বসেন বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি দল। এসময় অনলাইনে যুক্ত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। প্রায় ৫ ঘণ্টা ধরে চলা আলোচনা শেষে রাত ১২টার দিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক।
তিনি বলেন, ‘আমরা দীর্ঘসময় ধরে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেছি। তাদের প্রথম দাবি ছিল হল বন্ধের আদেশ প্রত্যাহার করা এবং আরেকটি দাবি ছিল, তারা যেন হয়রানির শিকার না হয় এই আন্দোলনে জড়িত থাকার কারণে। আমরা তাদের এই দুটি বিষয়েই আশ্বস্ত করেছি। আগামীকাল (বুধবার) সিন্ডিকেট সভায় হল খোলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এবং আগামী সপ্তাহের মধ্যে ক্লাস পরীক্ষার শুরুর সিদ্ধান্ত আসবে। পাশাপাশি একাডেমিক কাউন্সিল থেকে যে তিনটি ডিগ্রির প্রস্তাবনা করা হয়েছিল, সেটি নিয়েও শিক্ষার্থীদের সঙ্গে স্বতঃস্ফূর্ত আলোচনা হয়েছে।’
এসময় আন্দোলনকারী শিক্ষার্থী এহসানুল হক হিমেল বলেন, ‘আজ স্যারদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আলোচনার মাধ্যমে বিশ্ববিদ্যালয় ও হল খুলে দেওয়ার বিষয়ে একমত হয়েছি। আগামীকাল সিন্ডিকেট মিটিংয়ের মাধ্যমে হল বন্ধের আদেশ প্রত্যাহার করা হবে এবং আগামী সাতদিনের মধ্যে ক্লাস পরীক্ষা শুরু হওয়ার ব্যাপারে স্যাররা আমাদের আশ্বস্ত করেছেন। সেজন্য আমরা বুধবার আমাদের আন্দোলনের কোনো কর্মসূচি রাখছি না। তবে একক কম্বাইন্ড ডিগ্রির বিষয়ে পরবর্তী সময়ে আলোচনা ফলপ্রসূ না হলে আমরা আবার আন্দোলনে ফিরে যাবো।’
আন্দোলনকারী আরেক শিক্ষার্থী মো. শিবলী সাদী বলেন, একক কম্বাইন্ড ডিগ্রির বিষয়ে এখনও কোন চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি, এবিষয়ে সামনে আরও আলোচনা হবে। পরবর্তী সময়ে আলোচনার মাধ্যমে কম্বাইন্ড ডিগ্রির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত কোনো শিক্ষার্থীকে একাডেমি ও প্রশাসনিক কোনো হয়রানির সম্মুখীন হতে হবে না বলে স্যাররা আমাদের আশ্বস্ত করেছেন। এই মর্মে আমরা প্রশানের একটি কাছে লিখিত বিবৃতি চেয়েছি, স্যাররা আগামীকাল (বুধবার) এ বিষয়ে জানাবেন বলেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডপ মিলনায়তনে টানা তিন দিন মঞ্চস্থ হলো থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের নতুন প্রযোজনা ‘তাবুলা রাসা’। হেনরিক ইবসেনের কালজয়ী নাটক অবলম্বনে নির্মিত এই প্রযোজনায় নারীর প্রতি সহিংসতা এবং সমকালীন সমাজ-রাজনৈতিক সংকট ও বাস্তবতা শৈল্পিক ভঙ্গিতে ফুটে উঠেছে।
৩৩ মিনিট আগে
মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ক্রমশ বিঘ্নিত হচ্ছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ থেকে অতিরিক্ত ডিজেল দেওয়ার অনুরোধ পেয়েছে ভারত। এখন সেই অনুরোধ বিবেচনা করছে দেশটি। তবে তার আগে নিজেদের চাহিদা এবং শোধনাগারের ক্ষমতা খতিয়ে দেখবে ভারত।
১২ ঘণ্টা আগে
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে রাষ্ট্রপতি হওয়া মোহাম্মদ সাহাবুদ্দিন বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ‘স্বাধীনতার ঘোষক’ হিসেবে উল্লেখ করেছেন। এ সময় আওয়ামী লীগ সরকারকে ‘ফ্যাসিস্ট’আখ্যা দেন তিনি।
১২ ঘণ্টা আগে
জুলাই গণঅভ্যুত্থানে ‘পুলিশ হত্যা’র অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াসহ ৪২ জনকে আসামি করে মামলার আবেদন করা হয়।
১২ ঘণ্টা আগে