স্ট্রিম ডেস্ক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ২২ মে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা নাগাদ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এ সাক্ষাৎ হয়। এ সময় তাঁরা বিভিন্ন বিষয়ে কথা বলেন। তবে কী কথা হয়েছে, তা নিয়ে বিস্তারিত কিছু বলেননি নাহিদ ইসলাম।
এর আগে একই দিন সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও দেখা করেন বলে জানা গেছে।
বলা দরকার, সরকারের নিরপেক্ষতা বজায় রাখতে মাহফুজ আলম ও আসিফ মাহমুদকে অব্যাহতি দেওয়ার দাবি জানিয়েছে বিএনপি। সেই সঙ্গে সরকারের ভাবমূর্তি রক্ষায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের অব্যাহতিও দাবি করে দলটি। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
অন্যদিকে ২১ মে বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ সমাবেশ করে এনসিপি। এ সময় বিএনপির মুখপাত্র হিসেবে কাজ করার অভিযোগে তিন উপদেষ্টাকে পদত্যাগে বাধ্য করার হুঁশিয়ারি দেয় দলটি। তাঁরা হলেন, আইন উপদেষ্টা আসিফ নজরুল, অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ।
এসব ঘটনার মধ্যেই আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করলেন জুলাই গণ-অভুত্থানের মাধ্যমে নেতা হয়ে ওঠা এনসিপির আহ্বায়ক ও অন্তবর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।

কেউ যেন তিন থেকে চারবারের বেশি সংসদ সদস্য নির্বাচিত হতে না পারেন এমন নিয়ম চালুর প্রস্তাব করেছেন মো. নওশাদ জমির। পঞ্চগড়-১ আসনের এ সদস্য সোমবার সংসদে বক্তব্য দিতে গিয়ে এ প্রথা বলেন।
১৮ মিনিট আগে
বিএনপির সংসদ সদস্য মঞ্জুরুল করিমের ‘জুলাই সনদ’কে অপ্রয়োজনীয় মন্তব্যের জেরে সংসদে উত্তপ্ত বাক্যবিনিময় ও হইচই হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ আলোচনার সময় এই মন্তব্য করেন বিএনপির এই এমপি।
২৩ মিনিট আগে
বাজারে অবৈধ সিগারেটের পাওয়ায় বছরে প্রায় সাড়ে ৮ হাজার কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এই অবৈধ বাণিজ্য বন্ধ করতে এবং রাজস্ব ফাঁকি রোধে সরকার ‘ট্র্যাক অ্যান্ড ট্রেস’ প্রযুক্তি ও কিউআর কোড চালু করতে যাচ্ছে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান।
৩৬ মিনিট আগে
জাতীয় পুনর্গঠন ও রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক ঐকমত্যের আহ্বান জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। সোমবার (২৭ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এ আহ্বান জানান তিনি।
৩৬ মিনিট আগে