স্ট্রিম প্রতিবেদক

পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, দেশের অর্থনীতিকে আরও গতিশীল ও টেকসই করতে বিদেশি বিনিয়োগ আকর্ষণের পাশাপাশি দেশীয় উদ্যোক্তা ও শিল্প সক্ষমতা বৃদ্ধির ওপর সমান গুরুত্ব দিচ্ছে সরকার।
মঙ্গলবার (১৯ মে) রাজধানীর বনানীতে সেন্টার ফর স্ট্র্যাটেজিক রিসার্চ (সিএসআর) ও ঢাকা স্ট্রিম আয়োজিত ‘কৌশলগত সম্পদে দেশীয় বিনিয়োগের অগ্রাধিকার’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৈঠকে নীতিনির্ধারক, অর্থনীতিবিদ, গবেষক, ব্যবসায়ী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
জোনায়েদ সাকি বলেন, কেবল বিদেশি বিনিয়োগনির্ভর উন্নয়ন নয়, বরং দেশীয় বিনিয়োগকারীদের সক্ষমতা বাড়িয়ে সরকার একটি অংশগ্রহণমূলক ও ভারসাম্যপূর্ণ অর্থনৈতিক কাঠামো গড়ে তুলতে চায়। সরকার ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সহজ ও ব্যয় সাশ্রয়ী করতে বিভিন্ন সংস্কারমূলক উদ্যোগ গ্রহণ করেছে।
পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, ‘নিজস্ব ভিত্তি শক্তিশালী করে দেশি-বিদেশি বিনিয়োগের সমন্বয়ে অংশগ্রহণমূলক বিনিয়োগ পরিবেশ গড়ে তুলতে চায় সরকার। দেশের অর্থনীতিকে দীর্ঘমেয়াদে টেকসই করতে হলে দেশীয় সক্ষমতা বাড়ানোর কোনো বিকল্প নেই।’

তিনি আরও বলেন, দেশের কৌশলগত খাতগুলো—বিশেষ করে সমুদ্রবন্দর, বিমানবন্দর, জ্বালানি, অবকাঠামো ও লজিস্টিক খাতে দেশীয় উদ্যোক্তাদের অংশগ্রহণ বাড়াতে সরকার ইতিবাচকভাবে ভাবছে। একই সঙ্গে বিদেশি বিনিয়োগও প্রয়োজনীয় উল্লেখ করে তিনি বলেন, আন্তর্জাতিক বিনিয়োগ ও প্রযুক্তি দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, তবে সেটি যেন জাতীয় স্বার্থ ও দেশীয় সক্ষমতার পরিপূরক হয়, সে বিষয়টি নিশ্চিত করতে হবে।
প্রতিমন্ত্রী প্রশাসনিক সংস্কারের বিষয়েও গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সরকারি কর্মকর্তাদের পদোন্নতি ও মূল্যায়নের ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনার পরিবর্তে কর্মদক্ষতাকে অগ্রাধিকার দেওয়া হবে। ‘প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, রাজনৈতিক বিবেচনার চেয়ে প্রত্যেকের কাজের গুণমানই হবে প্রধান মাপকাঠি,’ বলেন তিনি।
জোনায়েদ সাকি বলেন, দক্ষ ও জবাবদিহিমূলক প্রশাসন ছাড়া বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি সম্ভব নয়। এ জন্য সরকারি প্রতিষ্ঠানগুলোতে পেশাদারত্ব বাড়ানো এবং সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হচ্ছে।
গোলটেবিল বৈঠকে অংশ নেওয়া বক্তারা বলেন, সাম্প্রতিক বছরগুলোতে দেশের সমুদ্রবন্দর, বিমানবন্দর ও স্থলবন্দর ব্যবস্থাপনায় বিদেশি প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীলতা বাড়ছে। যদিও দেশের অনেক প্রতিষ্ঠান আন্তর্জাতিক মানে কাজ করার সক্ষমতা অর্জন করেছে, তবুও বিভিন্ন ক্ষেত্রে তারা কাঙ্ক্ষিত সুযোগ পাচ্ছে না।
অনুষ্ঠানে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, দেশের নীতিনির্ধারণ ও আন্তর্জাতিক চুক্তির ক্ষেত্রে জাতীয় স্বার্থ রক্ষায় আরও দৃঢ় অবস্থান নেওয়া প্রয়োজন। তাঁর ভাষায়, দেশের মধ্যে একধরনের ‘সামন্তবাদী মানসিকতা’ কাজ করে, যার ফলে আন্তর্জাতিক চুক্তির ক্ষেত্রে দ্রুত আপসের প্রবণতা তৈরি হয়।

তিনি বলেন, ‘ভারতের সঙ্গে ২৫ বছরের চুক্তি বা আমেরিকার সঙ্গে টিকফা চুক্তি—সব ক্ষেত্রেই বলা হয় যে আমাদের উপায় নেই। কিন্তু আমরা কেন নিজেদের স্বার্থকে শক্তভাবে তুলে ধরতে পারব না?’ ইরানের উদাহরণ টেনে তিনি বলেন, আন্তর্জাতিক চাপের মধ্যেও অনেক দেশ নিজেদের জাতীয় স্বার্থ রক্ষা করতে সক্ষম হয়েছে।
বৈঠকের মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিএসআরের নির্বাহী পরিচালক সাকিব আনোয়ার। তিনি বলেন, চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) পরিচালনা নিয়ে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ডিপি ওয়ার্ল্ড এবং সৌদি আরবভিত্তিক আরএসজিটি প্রতিযোগিতায় রয়েছে। তবে দেশীয় প্রতিষ্ঠান এমজিএস গ্রুপ তাদের তুলনায় বেশি রাজস্ব দেওয়ার প্রস্তাব দিলেও সরকার ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে মূল্যায়ন কমিটি গঠনের প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে বলে তিনি দাবি করেন।
সাকিব আনোয়ার বলেন, বিদেশি বিনিয়োগ অবশ্যই প্রয়োজন, তবে কৌশলগত খাতগুলোতে দেশীয় প্রতিষ্ঠানকে প্রতিযোগিতার সুযোগ না দিলে দীর্ঘমেয়াদে অর্থনৈতিক সক্ষমতা ক্ষতিগ্রস্ত হতে পারে। তিনি প্রযুক্তি হস্তান্তর, যৌথ উদ্যোগ এবং স্থানীয় দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠকে বক্তারা আরও বলেন, বিদেশি বিনিয়োগ দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ হলেও জাতীয় স্বার্থ ও অর্থনৈতিক নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রাখতে হবে। তাঁরা কৌশলগত খাতে দেশীয় উদ্যোক্তাদের ন্যূনতম সমান সুযোগ নিশ্চিত করার পাশাপাশি বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে বাধ্যতামূলক যৌথ উদ্যোগ ও প্রযুক্তি হস্তান্তর চুক্তির দাবি জানান।
আলোচকরা মনে করেন, দেশের শিল্প ও অবকাঠামো খাতে দীর্ঘমেয়াদি উন্নয়ন নিশ্চিত করতে হলে বিদেশি বিনিয়োগ ও দেশীয় সক্ষমতার মধ্যে ভারসাম্য তৈরি করা জরুরি। একই সঙ্গে প্রশাসনিক স্বচ্ছতা, সুশাসন ও জবাবদিহি নিশ্চিত করা গেলে বিনিয়োগ পরিবেশ আরও শক্তিশালী হবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক ছাত্রীকে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় অভিযুক্ত ব্যাক্তিকে ধরিয়ে দিতে ও তার সম্পর্কে সঠিক তথ্য দিতে পারলে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বুধবার (২০ মে) বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়।
২১ মিনিট আগে
আর্থিক খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হিসাববিদদের ‘স্বপ্রণোদিত নিয়ন্ত্রণ’ বা সেলফ-রেগুলেশনের আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
২৮ মিনিট আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনার প্রতিবাদে মৌন মিছিল ও সংবাদ সম্মেলন করেছে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের নতুন প্ল্যাটফর্ম ‘নারী নিরাপত্তা মঞ্চ’।
৩৯ মিনিট আগে
ভোরের আলো পুরোপুরি ছড়িয়ে পড়ার আগেই মেহেরপুর শহরের উপকণ্ঠ বারাদির হাটে শুরু হয় কোলাহল। ব্ল্যাক বেঙ্গল, কোথাও খয়েরি বা বাদামি জাতের ছাগল। হাটে ছাগল বিক্রি করতে আসা কেউ খামারি, কেউ মৌসুমি ব্যাপারী, আবার কেউ সারা বছর সংসারের সঞ্চয় হিসেবে একটি-দুটি ছাগল লালন করা কৃষক।
৪০ মিনিট আগে