স্ট্রিম প্রতিবেদক

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের উপস্থিতিকে ভালো বার্তা হিসেবে দেখছেন অন্তবর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, জয়শঙ্করের সফর সংক্ষিপ্ত হলেও তিনি পুরো প্রক্রিয়ায় অংশ নিয়েছেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এমন মন্তব্য করেন।
ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর সফর কী হিসেবে দেখছেন এমন প্রশ্নে তৌহিদ হোসেন বলেন, ‘এটিকে আন্তর্জাতিক সম্পর্ক কিংবা রাজনীতির দৃষ্টিতে না দেখাই উচিত। বাংলাদেশে তো বটেই, প্রতিবেশী দেশগুলোতেও খালেদা জিয়ার একধরনের পজেটিভ ইমেজ আছে।’
তৌহিদ হোসেন আরও বলেন,‘এ দেশের মানুষের মধ্যে তাঁর দলমত-নির্বিশেষে হয়তো একধরনের গ্রহণযোগ্যতা এবং শ্রদ্ধা-সম্মান আছে। এটা অবশ্যই তারাও (বিদেশিরা) সবাই রিকগনাইজ (স্বীকার) করে। প্রতিবেশী যারা, অন্তত সবাই সেটাকে রিয়ালাইজত (উপলব্ধি) করে। তাঁর মৃত্যুতে এবং তাঁর যে জানাজায় সবাই কন্ট্রিবিউট করবেন, অংশগ্রহণ করবেন, এটাই স্বাভাবিক এবং আমরা এটাকে সেভাবেই দেখি।‘
উপদেষ্টা আরও বলেন, ‘আমি মনে করি যে, এটা একটা অবশ্যই পজিটিভ জেসচার সবার পক্ষ থেকেই। সবাই এসেছেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসেছেন, তাঁর সফর সংক্ষিপ্ত ছিল। তবে পুরো অনুষ্ঠানটাতেই অংশগ্রহণ করেছেন এবং তারপরে ফেরত চলে গেছেন। এটা আমি মনে করি যে এটা একটা ভালো জেসচার। এ পর্যন্তই, এর চেয়ে বেশি কিছু এটা আমরা অর্থ খুঁজতে না যাওয়াই ভালো।’
এস জয়শঙ্করের সাথে যে কথা হয়েছে, সেটাতে আসলে রাজনীতি ছিল না মন্তব্য করে উপদৌষ্টা আরও বলেন, ‘তাঁর সাথে আমার যেটুকু কথাবার্তা হয়েছে, সেটাতে আসলে রাজনীতি ছিল না। একেবারে নিতান্তই এই উপলক্ষে এবং... অন্য সবার সামনেই। কাজেই এখানে দ্বিপাক্ষিক বিষয়ে কোনো কিছু আমরা কথাবার্তা বলিনি।’

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৩ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২০ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে