স্ট্রিম প্রতিবেদক

দীর্ঘ ১৫ মাস অকার্যকর থাকার পর জাতীয় মানবাধিকার কমিশনে নতুন চেয়ারপারসন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সাবেক বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। এছাড়া কমিশনার হিসেবে দায়িত্ব নিয়েছেন চারজন।
রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে কমিশনের কার্যালয়ে তাঁরা আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। কমিশনের জনসংযোগ কর্মকর্তা ইউশা রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
চেয়ারপারসন হিসেবে দায়িত্ব নেওয়া সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক বিচারক মইনুল ইসলাম চৌধুরী এর আগে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সভাপতি ছিলেন। তাঁর সঙ্গে কমিশনার হিসেবে দায়িত্ব নিয়েছেন মানবাধিকারকর্মী ও গুম কমিশনের সাবেক সদস্য মো. নূর খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিডিআর বিদ্রোহ তদন্ত কমিশনের সদস্য অধ্যাপক মো. শরীফুল ইসলাম, গুম কমিশনের সাবেক সদস্য নাবিলা ইদ্রিস এবং স্থানীয় সরকার সংস্কার কমিশনের সদস্য ইলিরা দেওয়ান।
দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্তরা কমিশনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তাঁরা মানবাধিকার সংরক্ষণ ও উন্নয়নে অর্পিত দায়িত্ব নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে পালনের কঠোর অঙ্গীকার ব্যক্ত করেন।
উল্লেখ্য, ২০২৪ সালের নভেম্বরে বিগত কমিশন পদত্যাগের পর থেকে রাষ্ট্রীয় এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানটি কার্যত নিষ্ক্রিয় ছিল। গত বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশে তাঁদের নিয়োগ চূড়ান্ত করা হয়।

.png)

দিল্লিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস ব্রিফিংয়ে অংশগ্রহণ করার কিছুক্ষণ পরেই সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে ‘পেট্রোল বোমা’ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।
৪৩ মিনিট আগে
জুলাই গণঅভ্যুত্থ্যান দিবস অনুষ্ঠানে দাওয়াত না পেয়ে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘আলোচনা সভা ও দোয়া মাহফিল’ পণ্ড করে দিয়েছে ছাত্রদল। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পেরে উপাচার্যের বক্তব্য ছাড়াই দ্রুত অনুষ্ঠান শেষ করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।
২ ঘণ্টা আগে
ভারতের রাজধানী নয়াদিল্লিতে দণ্ডপ্রাপ্ত পলাতক শেখ হাসিনাকে সংবাদমাধ্যমের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ দেওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ।
২ ঘণ্টা আগে
যশোরের অভয়নগরে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহ্বায়ক রণজিৎ বাওয়ালী মারা গেছেন। বুধবার (৫ আগস্ট) দুপুরে অভয়নগর উপজেলার ডুমুরতলা গ্রামে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
২ ঘণ্টা আগে