স্ট্রিম সংবাদদাতা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক এবং ইনকিলাব মঞ্চের জবি শাখার আহ্বায়ক মো. নূর মোহাম্মদের ওপর হামলার অভিযোগ উঠেছে।
বুধবার (৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুরান ঢাকার শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজের সামনে এ ঘটনা ঘটে। এতে কবি নজরুল সরকারি কলেজ ও সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের দায়ী করেছেন ভুক্তভোগীরা।
ইনকিলাব মঞ্চের জবি শাখার নেতাকর্মীরা জানান, আগের দিনের সংঘর্ষে আহত এক শিক্ষার্থীকে দেখতে যাওয়ার পথে ২০ থেকে ২৫ জনের একটি দল তাদের ওপর হামলা চালায়। কাঠ ও লাঠি দিয়ে মারধর করা হলে নূর মোহাম্মদ মারাত্মক আহত হন। পরে সহপাঠীরা তাকে উদ্ধার করে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
হামলায় আহত জকসু নেতা নূর মোহাম্মদ বলেন, ‘গতকাল সংঘর্ষে আহত এক শিক্ষার্থীকে দেখতে আমরা পাঁচজন যাচ্ছিলাম। পথে আরেক বন্ধুর জন্য অপেক্ষা করার সময় সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। আমি মাটিতে পড়ে অচেতন না হওয়া পর্যন্ত লাঠিসোঁটা দিয়ে পেটানো হয়।’ এ ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আরও দুজন শিক্ষার্থী আহত হয়েছেন।
তবে হামলার অভিযোগ অস্বীকার করে সোহরাওয়ার্দী সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রুবেল জানান, ঘটনার সময়ে তিনি অসুস্থ ছিলেন এবং বিকেলের পর কলেজে কারও থাকার কথা নয়। বিষয়টি খোঁজ নিয়ে পরে জানাবেন বলে উল্লেখ করেন তিনি। এদিকে কলেজ ছাত্রদলের সভাপতি জসিম উদ্দিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাড়া মেলেনি।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক নাসির উদ্দিন বলেন, ‘এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীর ওপর এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে উপাচার্যের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

.png)

রংপুরের পীরগঞ্জ উপজেলার কুমারপুর উচ্চ বিদ্যালয়ে ৯ জন শিক্ষক ও ৬ জন কর্মচারী থাকার পরও এসএসসি পরীক্ষায় ১৮ জন পরীক্ষার্থীর কেউই পাস করতে পারেনি। একই ইউনিয়নের আরেকটি বিদ্যালয়ের ১৫ পরীক্ষার্থীর ফলও শূন্য।
১০ আগস্ট ২০২৬
দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন ১৮টি বিদ্যালয় থেকে এসএসসিতে অংশ নেওয়া ১২৪ জন শিক্ষার্থীর কেউই পাস করতে পারেনি। অর্থাৎ এসব বিদ্যালয়ে পাসের হার শূন্য শতাংশ।
১০ আগস্ট ২০২৬
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় পাসের হারে বিপর্যয় ঘটেছে। ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬২.২৫ শতাংশ, যা গত ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীও কমেছে।
১০ আগস্ট ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শহীদ শামসুজ্জোহা হলে প্রতিবন্ধী কোটায় সিট বরাদ্দ পেলেও উঠতে পারছেন না মোহাম্মদ মুসাদ্দেক হোসেন। তাঁর বরাদ্দ সিটে অবস্থান করছেন আরেক শিক্ষার্থী। তাঁকে হল সংসদের নেতারা আশ্রয় দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
১০ আগস্ট ২০২৬